1. admin@auchsangbad.com : admin :
সরকারি প্রকল্প মানেই ‘কমিশনের রাজত্ব’: ময়মনসিংহ-নেত্রকোনার চার প্রকৌশলী অঘোষিত ‘ঘুষ বাদশাহ’! - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

সরকারি প্রকল্প মানেই ‘কমিশনের রাজত্ব’: ময়মনসিংহ-নেত্রকোনার চার প্রকৌশলী অঘোষিত ‘ঘুষ বাদশাহ’!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৬১ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

সরকারি দপ্তর গুলোতে দুর্নীতি যেন এখন রীতিমতো প্রতিষ্ঠিত প্রথা। ময়মনসিংহ ও নেত্রকোনার চার শীর্ষ সরকারি প্রকৌশলীর বিরুদ্ধে উঠে এসেছে কোটি কোটি টাকা লুটপাট, ঘুষ,কমিশন বাণিজ্য ও ভয়াবহ অনিয়মের বিস্ফোরক অভিযোগ। পাউবো,জনস্বাস্থ্য,এলজিইডি এবং পিডিবি—প্রতিটি বিভাগই যেন দুর্নীতির দুর্গে পরিণত হয়েছে।- পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহ : প্রকল্পহীন কোটি টাকা লুটের অভিযোগ। ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলের বিরুদ্ধে নদী খননসহ বিভিন্ন প্রকল্পে নামমাত্র কাজ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তদন্তে জানা যায়, বরাদ্দের টাকা বছরের শুরুতেই উত্তোলন করে প্রকল্পের কাজ ‘অদৃশ্য’ করে ফেলা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও ঠিকাদাররা জানিয়েছেন,ফিল্ড পরিদর্শনে প্রকল্পের কোনো বাস্তবায়নই পাওয়া যায়নি। তবু কোটি কোটি টাকা উত্তোলনের নথিপত্র ঠিকঠাক। দুর্নীতির এই ভয়ঙ্কর চক্রে তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফুঁসছে সচেতন মহল। -জনস্বাস্থ্য ময়মনসিংহ : বদলি হয়েও আবার ফিরেছেন আগের জায়গায় দুর্নীতির অভিযোগে আলোচিত প্রকৌশলী! জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ছামিউল হক ২০২১ সালে দুর্নীতির অভিযোগে ময়মনসিংহ থেকে বদলি হয়ে শেরপুর গেলেও, পুনরায় ফিরে এসেছিলেন ময়মনসিংহে! এখন আবার বদলি তাও আবার শেরপুরে! তার মানে কি? স্থানীয় ঠিকাদার ও কর্মকর্তাদের ভাষ্য, টেন্ডার অনুমোদন থেকে বিল পাস—সব ক্ষেত্রেই ছিল নির্দিষ্ট হারে কমিশনের ‘রেটলিস্ট’। ঘুষ ছাড়া কোনো প্রকল্পের ফাইলই নড়তো না। রাজনৈতিক ছত্রছায়ায় থেকে তিনি অল্পদিনেই দুর্নীতির ভয়াবহ নেটওয়ার্ক গড়ে তোলেন। সচেতন মহল প্রশ্ন তুলছে—জনস্বাস্থ্য অফিসে এমন বিতর্কিত কর্মকর্তার বারবার প্রত্যাবর্তনের পেছনের রহস্য কী?এলজিইডি নেত্রকোনা : গ্রামীণ উন্নয়নের নামে ঘুষের কারখানা।নেত্রকোনার এলজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের বিরুদ্ধে গ্রামীণ রাস্তা, অবকাঠামো নির্মাণ প্রকল্পে ঘুষ বাণিজ্যের ভয়াবহ অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদাররা অভিযোগ করেছেন, প্রকল্প অনুমোদন থেকে শুরু করে বিল উত্তোলনের প্রতিটি ধাপে নির্ধারিত হারে ঘুষ দিতে হয়। এমনকি কাজের মান নিশ্চিত করা তো দূরের কথা, অনেক সময় বরাদ্দের টাকা উঠিয়ে কাজই হয়নি বলে অভিযোগ রয়েছে। স্থানীয় বিশিষ্টজনরা বলছেন, এভাবে চলতে থাকলে সরকারের উন্নয়ন কার্যক্রম অর্থনৈতিক ভাবে মুখ থুবড়ে পড়বে। -পিডিবি নেত্রকোনা : ভূয়া বিল আর হয়রানির ফাঁদে সাধারণ মানুষ। নেত্রকোনার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিনের বিরুদ্ধে দায়ের হয়েছে ফৌজদারি মামলা। ভুয়া বিল তৈরি, মিথ্যা মামলা দায়ের এবং সরল নাগরিকদের হয়রানির অভিযোগ এনে কিশোরগঞ্জ আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযুক্ত সালাউদ্দিনের বিরুদ্ধে আগেও দুর্নীতি ও হয়রানির একাধিক অভিযোগ ছিল, যা রাজনৈতিক প্রভাবে বারবার ধামাচাপা পড়েছে বলে অভিযোগ জনসাধারণের। প্রশ্ন সবার : কে দেবে জবাবদিহিতার নিশ্চয়তা? ময়মনসিংহ ও নেত্রকোনার চার শীর্ষ প্রকৌশলীর বিরুদ্ধে এই ভয়াবহ অনিয়মের খবর সামনে আসার পর সচেতন নাগরিক সমাজ দাবি তুলেছে—দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি শুধু কথায় নয়, বাস্তবে দেখতে চায় জনগণ। সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিরপেক্ষ বিভাগীয় তদন্ত এবং কঠোর শাস্তির দাবিতে সরব হচ্ছেন সকলে। কী বলছে দূদক? কোথায় প্রশাসনের নজরদারি? নাকি দুর্নীতি-লুটপাট অব্যাহতই থাকবে—প্রশ্ন থাকলো জনতার পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!