1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জ রেলওয়েতে অনিয়মের অভিযোগ: উপসহকারী প্রকৌশলী রাজনের মানববন্ধন নাটক! - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

কিশোরগঞ্জ রেলওয়েতে অনিয়মের অভিযোগ: উপসহকারী প্রকৌশলী রাজনের মানববন্ধন নাটক!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

হাকীম মোঃরফিকুল ইসলাম

১৫ জুলাই ২০২৫কিশোরগঞ্জ রেলওয়ে বিভাগে কর্মরত উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রাজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও সোমবার (১৫ জুলাই) ঘটনার এক নতুন মোড় নেয়।

জানা গেছে,সকাল ১১টার দিকে সকল রেলওয়ে কর্মচারীদের ডেকে এনে ‘অফিস মিটিং’-এর নামে একটি মানববন্ধনে দাঁড় করান রাজন। কর্মচারীরা জানান,মিটিংয়ের কথা বলে ডেকে এনে তাদের হাতে পূর্ব-প্রস্তুত প্ল্যাকার্ড ধরিয়ে দিয়ে একটি পক্ষকে বিপক্ষে অবস্থান নিতে বাধ্য করা হয়।ঘটনার এক পর্যায়ে এই অনৈতিক কর্মকাণ্ডে আপত্তি জানালে প্রতিবাদকারী পক্ষের সঙ্গে বাকবিতণ্ডা এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কর্মস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়।

রেলওয়ের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, উপসহকারী প্রকৌশলী রাজনের বিরুদ্ধে অফিসিয়াল দায়িত্বে অবহেলা, কর্মচারীদের দিয়ে ব্যক্তিগত কাজ করানো, ঠিকাদার চক্রের সঙ্গে যোগসাজশ, এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, “রাজন স্যার প্রতিদিনই অফিসের নিয়ম ভেঙে নিজের ইচ্ছামতো কাজ করান। এবার তো আমাদের দিয়ে জোর করে মানববন্ধন করিয়ে আমাদের সম্মানই নষ্ট করলেন।”

এদিকে ঘটনার পরপরই সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। জেলা রেলওয়ে প্রশাসন বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয় রেলওয়ে কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ ছাড়া এমন অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বন্ধ করা সম্ভব নয়। এই ঘটনায় প্রকৃত তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন রেলওয়ের সৎ কর্মকর্তা-কর্মচারী ও সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!