1. admin@auchsangbad.com : admin :
বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের অস্থায়ী কার্যালয়ের যাত্রা শুরু - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের অস্থায়ী কার্যালয়ের যাত্রা শুরু

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

হাকীম মোঃরফিকুল ইসলাম

অবশেষে বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের অস্থায়ী কার্যালয়ের যাত্রা শুরু হয়েছে। শনিবার (১২জুলাই) থেকে জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজংগল ইউনিয়নের জংগলবাড়ির কামাল মাস্টারের বাড়িতে অবস্থিত বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের নতুন ঘরে এর যাত্রা শুরু হয়। নতুন অস্থায়ী এ কার্যালয়টি এক বছরের জন্য ফ্রি হিসেবে ব্যবহার করতে পারবেন বলে জমি ও ঘরের মালিক এজ্জাজ হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের উপদেষ্টা এড মীর সাত্তার উদ্দিন ও নব পর্যায়ের পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি আমিনুল হক সাদী, সাধারণ সম্পাদক দেওয়ান জামাল দাদ খাঁনের উপস্থিতিতে অনানুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করে দিয়েছি। শনিবার ১২ জুলাই ২০২৫ থেকে ২০২৬ সালের ১২ জুলাই পর্যন্ত ঈশা খাঁ শাহী মসজিদের পশ্চিমে রাস্তার পাশে আমার বাড়ির টিন সেড ঘরটিতে বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করার মৌখিক অনুমোদন দিয়েছি। অনুমোদন দেওয়ার পরেই পাঠাগারের দায়িত্বশীলগণ পাঠাগারের সাইনবোর্ড ও বুক সেলফ এনে সাজানো গুছানোর কাজ শুরু করেছেন।বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদী বলেন, ঈশা খাঁ স্মৃতি পাঠাগার ও জাদুঘর নামে ২০০৫ সালের ১৭ সেপ্টেম্বর এর প্রতিষ্ঠা করেছিলেন ঈশা খার ১৪ তম অধস্তন পুরুষ দেওয়ান আমিন দাদ খাঁ। ২০১৩ সালের ২০ ডিসেম্বর তিনি মারা যাওয়ায় এর কার্যক্রম দীর্ঘ বছর স্তগিত ছিলো। পরবর্তীতে নতুন কমিটিতে পাঠাগার পরিচালনা কমিটির সর্বসম্মতিক্রমে আমাকে ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের সভাপতি নির্বাচিত করেন। আমি নির্বাচিত হওয়ার পরেই প্রথমে পাঠাগারটিকে রেজিষ্ট্রেশন করাই। এরই মধ্যে বীর ঈশা খার স্মৃতি বিজড়িত দরবার হলটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিগ্রহণ করে সংস্কার করায় পাঠাগারটির কার্যালয় আমার প্রতিষ্ঠিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারে অস্থায়ী হিসেবে ব্যবহৃত হয়ে আসছিলো। দীর্ঘ দিন চেষ্টা চালিয়ে জংগলবাড়িতে পাঠাগারটিকে পুন:স্থাপন করতে পেরে গর্বিত মনে করছি। সকলের সহযোগিতায় মহাবীর ঈশা খাঁর স্মৃতিকে ঠিকিয়ে রাখার লক্ষে পাঠাগারটিকে নতুন করে ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি।স্থানীয় জিনিয়াস আইডিয়েল বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি তন্ময় আলমগীর বলেন, ঈশা খাঁর নামে এই পাঠাগারটি রক্ষায় ইতিহাস অনুসন্ধানী ঈশা খাঁ গবেষক আমিন সাদী ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজ বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের অস্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা করে ঈশা খাঁকে ইতিহাসে জিইয়ে রাখার কাজটি সত্যি প্রশংসনীয় । এ ক্ষেত্রে সমাজকর্মী কাজল ভাই নিজস্ব ঘর দিয়ে সহযোগিতা করায় আমরা এলাকাবাসী হিসেবে উভয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!