1. admin@auchsangbad.com : admin :
নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বারোপ—মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বারোপ—মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

সুমন ভট্টাচার্য

বিএফআরআই আয়োজিত কর্মশালায় মাছ ও প্রযুক্তি বিষয়ক দিকনির্দেশনা।ময়মনসিংহে আয়োজিত একটি আঞ্চলিক কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মাছ শুধু আমিষের উৎস নয়, এটি বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ। নিরাপদ খাদ্য উৎপাদন ও মাছের উৎপাদন বৃদ্ধির জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তঃসমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত “বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২৪-২৫) পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা (২০২৫-২৬) প্রণয়ন” শীর্ষক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, “ছোট মাছের বিলুপ্তি রোধে বিএফআরআইকে সচেষ্ট হতে হবে। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং অধিদপ্তরসমূহকে একসঙ্গে কাজ করতে হবে, তবেই গুণগত পরিবর্তন সম্ভব।” তিনি গবেষকদের উদ্ভাবিত প্রযুক্তি সহজবোধ্য ও জনগণের জন্য উপকারী হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।

কীটনাশকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে উপদেষ্টা জানান, হাওরাঞ্চলে মাছ রক্ষায় জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির কার্যকর উদ্যোগে কীটনাশকের ব্যবহার হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি বলেন, “আইইউসিএন-এর শ্রেণিবিন্যাস অনুসারে বিপন্ন প্রজাতির মাছ শনাক্ত ও সংরক্ষণে বিএফআরআই ও কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।” এ কার্যক্রম সফল হলে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে তা হবে একটি বড় অর্জন।

কর্মশালার বিশেষ অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, গবেষণার ফলাফল মাঠ পর্যায়ে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় ও বিএফআরআই-এর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন।বিএফআরআই-এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বিজ্ঞানী, কর্মকর্তা ও খামারিরা। কর্মশালায় ড. হারুন উর রশিদ গবেষণা পরিকল্পনার বিস্তারিত উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!