1. admin@auchsangbad.com : admin :
চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্লিনিক মালিকদের স্মারকলিপি প্রদান - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্লিনিক মালিকদের স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ

চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ময়মনসিংহের বেসরকারি ক্লিনিক মালিকরা।আজ সোমবার (১৬ জুন) দুপুরে ময়মনসিংহ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির ব্যানারে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি ও চাঁদাবাজ চক্র বিভিন্নভাবে ক্লিনিক মালিকদের নানাভাবে হুমকি-ধামকি দিয়ে অবৈধ অর্থ দাবি করছে। এতে সেবাখাত ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়ছে।ক্লিনিক মালিকরা বলেন, যদি অবিলম্বে এসব চাঁদাবাজির ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

জেলা প্রশাসক মুফিদুল আলম স্মারকলিপি গ্রহণ করে আশ্বাস দেন যে, প্রশাসন সবসময় সেবামূলক প্রতিষ্ঠানের পাশে রয়েছে এবং যেকোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের জ্যেষ্ঠ সহসভাপতি শামসুদ্দোহা মাসুম বলেন, ‘আমরা আশা করব, প্রশাসন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। তা না হলেও আমার কঠোর কর্মসূচিতে যাব।’

এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে চাঁদাবাজির দৌরাত্ম্য কমাতে কার্যকর পদক্ষেপের দাবিতে আগামীকাল মঙ্গলবার মানববন্ধন ও পরবর্তী সময়ে বেসরকারি হাসপাতাল ক্লিনিক বন্ধ রেখে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।জানা যায়, চাঁদা দাবি করে গত শনিবার নগরীর বাঘমারা এলাকায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. হারুন অর রশিদকে মারধর করে জখম করা হয়।

এ ঘটনার পর জেলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুমের সভাপতিত্বে স্বদেশ হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা চাঁদাবাজদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে বলে মতামত ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!