
মোঃ মহিউদ্দিন সরকার, প্রতিনিধিঃ কেন্দুয়া (নেত্রকোনা)
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাধীন কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা শেষে নতুন কমিটি গঠন করা হয়েছে।বুধবার ১১ জুন বিকাল ৩ ঘটিকায় কেন্দুয়া প্রেসক্লাব ভবনে সভাপতিত্ব করেন-কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহবায়ক ও জমিলা মেমোরিয়াল কিন্ডারগার্ডেনের পরিচালক মো: লুৎফর রহমানের সভাপতিত্বে ও কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য সচিব ও নতুন কুড়ি শিশু একাডেমির প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামানের সঞ্চালনায়-বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো: সেকুল ইসলাম খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল হাই সেলিম। পল্লী কুড়ি কিন্ডারগার্টেনের পরিচালক মো: আজহারুল ইসলাম,ফুলকলি কিন্ডারগার্ডেনের পরিচালক ভানু দত্ত,সাফিয়া খুরশেদ আহম্মদ মডেল একাডেমির পরিচালক মো: জসিম উদ্দিন আহমেদ খোকন,হলি চাইল্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ইলিয়াস কাঞ্চন সুজন ও পরশমনি কিন্ডারগার্টেনের পরিচালক মুসনেহা মাবুব।
এ সময় আরোও বক্তব্য রাখেন-মিয়া হোসেন কিন্ডারগার্টেনের পরিচালক মো: মজিবুর রহমান, এ ওয়ান কিন্ডারগার্টেনের পরিচালক শফিউল আলম, নিউ সানরাইজ কিন্ডারগার্টেনের পরিচালক মো: আব্দুল বারী ও আল নুর কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক সোহেল ভুঞা সহ বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শেষে উপস্থিত সকল সদস্যের নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে জসিম উদ্দীন আহমেদ খোকন’কে সভাপতি ও মোঃ মনিরুজ্জামান’কে সাধারণ সম্পাদক,ইলিয়াস কাঞ্চন সুজন’কে সিনিয়র সহ সভাপতি ও সোহেল ভুঞা’কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।এসময় উপস্থিত ছিলেন-বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।