1. admin@auchsangbad.com : admin :
ঈদের ছুটিতে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অনিয়ম: চিকিৎসক সেজে রোগীকে সেলাই, ওয়ার্ডবয় ছদ্মবেশে প্রতারক আটক - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ঈদের ছুটিতে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অনিয়ম: চিকিৎসক সেজে রোগীকে সেলাই, ওয়ার্ডবয় ছদ্মবেশে প্রতারক আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ-

ঈদের ছুটির দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ৯ নম্বর ওয়ার্ডে ঘটে চাঞ্চল্যকর এক প্রতারণা। চিকিৎসক না থাকা অবস্থায় এক প্রতারক ওয়ার্ডবয়ের ছদ্মবেশে একটি আহত রোগীর আঙুলে সেলাই ও ড্রেসিং করেন। পরে হাতেনাতে ধরা পড়েন তিনি।

শনিবার রাত সোয়া ৮টার দিকে গাজীপুরের বাসিন্দা সোহেল মিয়া নামের এক রোগীর চিকিৎসার সময় ধরা পড়েন আলমগীর হোসেন নামের এই ব্যক্তি। সাধারণ ওয়ার্ডবয়ের পোশাকে থাকা আলমগীরের হাতে ছিল না কোন প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না।

হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আলমগীরকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ওয়ার্ড মাস্টার জীবন চন্দ্র বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন আদালতের নির্দেশে আলমগীরকে জেলহাজতে পাঠানো হয়।কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, আলমগীর দীর্ঘদিন ধরেই অবৈধভাবে হাসপাতালের ড্রেসিং রুমে কাজ করছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় হাসপাতালের প্রশাসনিক দায়িত্বে থাকা সহকারী পরিচালক ডা. মো. মাইনুদ্দীন খান বলেন, “একজন প্রতারক কীভাবে ওয়ার্ডবয়ের ছদ্মবেশে গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করে গেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।”এই ঘটনা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি চিকিৎসা সেবার অপ্রতুলতার নগ্ন বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এই হাসপাতালে ঈদের ছুটির দিনে চিকিৎসক না থাকা এবং প্রতারকের অবাধ বিচরণ—দুই-ই গভীর উদ্বেগের বিষয়।

ঘটনার পর কেটে গেছে একাধিক দিন, কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এ ধরনের গাফিলতির দায় কে নেবে? একটি জনবহুল সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার এমন ভয়াবহ দুর্বলতা কতটা বিপদ ডেকে আনতে পারে, তা কি যথেষ্ট স্পষ্ট হয়নি?

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!