
সুমন ভট্টাচার্য
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এ শহিদ হওয়া পরিবারগুলোর সম্মানে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে।২৯ মে ২০২৫ ( বৃহস্পতিবার) বেলা ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “গণঅভ্যুত্থানের শহিদরা আমাদের জাতীয় সংগ্রামের গৌরবময় অধ্যায়। তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”তাঁরা আরও জানান, শহিদ পরিবারের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব এবং এই সহায়তা কেবল আর্থিক নয়, এটি ন্যায় ও ন্যায়বিচারের প্রতীক।অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাঁরা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে লক্ষ্যে আমাদের আন্দোলন চলমান থাকবে।”
শহিদ পরিবারের সদস্যরা এসময় তাঁদের অনুভূতি প্রকাশ করেন এবং সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।অনুষ্ঠানটি একটি সংহতির বার্তা হিসেবে বিবেচিত হয়েছে, যেখানে শহিদদের স্মরণ করে তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।