1. admin@auchsangbad.com : admin :
ফারইস্ট লাইফ এর "রজত জয়ন্তীতে ভারপ্রাপ্ত সিইও-এর ম্যাসেজ" - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ফারইস্ট লাইফ এর “রজত জয়ন্তীতে ভারপ্রাপ্ত সিইও-এর ম্যাসেজ”

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৭২ বার পঠিত

খবর বিজ্ঞপ্তিঃ

প্রিয় সুহৃদ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

২৯ মে ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার আমরা অত্যন্ত আনন্দের ও গর্বের একটি মাইল ফলক অর্জন করেছি। ঐদিন ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করেছে।আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি. ২০০০ সালের ২৯ মে যাত্রা শুরু করার কয়েক বছরের মধ্যে দক্ষিন এশিয়ার অন্যতম জনপ্রিয় ও গ্রাহকবান্ধব পূর্ণাঙ্গ ইসলামী জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। আর এই সফলতা অর্জিত হয়েছে আপনাদের অকুন্ঠ সমর্থন,আমাদের নিরলস পরিশ্রম এবং সম্মানিত গ্রাহকদের অগাধ আস্থার কারণে। এজন্য মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করছি,আলহামদুলিল্লাহ।

বিশেষ এই দিন উপলক্ষে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত গ্রাহকগণের প্রতি,যাঁরা সবসময় আমাদের উপর আস্থা রেখেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীগণকে,যাঁদের পরিশ্রমে কোম্পানির ভিত্তি দৃঢ় হয়েছে। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা,সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন,বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ,যৌথ মূলধন কোম্পানি সমূহের পরিদপ্তর (আরজেএসসি),জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে,যাঁরা আমাদের সহযোগিতায় সর্বদা পাশে থেকেছেন। একই সাথে আমাদের সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি,যাঁরা আমাদেরকে নিরন্তর প্রেরণা যুগিয়ে যাচ্ছেন।

দুঃখজনক হলেও সত্য,আওয়ামী লীগ সরকারের দোসর কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এবং তার সহযোগী এমএ খালেক ও হেমায়েত গং আওয়ামী ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অপকৌশলের মাধ্যমে কোম্পানীর ৪০ লাখ গ্রাহকের কষ্টার্জিত প্রায় দুই হাজার কোটি টাকার অধিক আত্মসাৎ করেছে। এই অনিয়ম ও দুর্নীতি কোম্পানির ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে এবং গ্রাহকদের মধ্যে ভীষণ উদ্বেগ সৃষ্টি করেছে,যা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। এ কারনে কোম্পানির বোর্ড,ম্যানেজমেন্ট এবং ডেস্ক কর্মকর্তা ও বীমাকর্মীগণকে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

তবে আশার কথা হলো,বর্তমান পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্ট এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ইতোমধ্যে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ও সংশ্লিষ্ট অথরিটির সহযোগিতা চেয়ে চিঠি ইস্যু করা হচ্ছে। পাশাপাশি সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে কোম্পানি কর্তৃপক্ষ প্রতিটি গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমরা সকল গ্রাহককে দ্ব্যার্থহীনভাবে আশ্বস্ত করতে চাই যে, এ প্রতিষ্ঠানে আপনাদের কষ্টার্জিত অর্থ নিরাপদ। কারণ, এখনো আমাদের রয়েছে বিপুল পরিমান স্থায়ী সম্পদ। বীমা দাবি পরিশোধ প্রক্রিয়ার গতি মন্থর হলেও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী আপনাদের পাওনা পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নেওয়া আইনি ও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে আত্মসাতকৃত অর্থ উদ্ধার করে আপনাদের পাওনা ফেরত দেওয়া হবে, ইনশাআল্লাহ। তবে আমরা সকলের সহযোগিতা চাচ্ছি এবং আপনাদেরকে ক্ষণকাল ধৈর্য্য ধারণের অনুরোধ করছি।

রজত জয়ন্তীতে আমরা অঙ্গীকার করছি যে, কোম্পানিকে আরো প্রযুক্তিনির্ভর,দক্ষ এবং জবাবদিহিমূলক করে গড়ে তোলা হবে। প্রতিটি গ্রাহকের বীমা দাবি দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন আলোয় উদ্ভাসিত হয়ে ২৬ বৎসরে পদার্পণে আমাদের নুতন যাত্রা শুরু হবে। সকলের কাছে আমরা দোয়া ও সহযোগিতা কামনা করছি।

প্রিয় সুহৃদ,

আপনাদের আস্থাই আমাদের শক্তি। আপনাদের ভালোবাসাই হবে আমাদের পথচলার প্রেরণা। ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আপনাদের বিশ্বস্ত সঙ্গী হয়ে এগিয়ে যাবে আস্থা ও সেবার নতুন দিগন্তে। এই প্রত্যাশা করছি।বর্তমান পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের প্রতি রইলো কোম্পানির রজত জয়ন্তী উপলক্ষে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও শুভেচ্ছা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!