
মোঃ মহিউদ্দিন সরকার-নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনায় জেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উদযাপিত হয়েছে।৩০ মে শুক্রবার বিকেলে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে জেলা সদর দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হক এর সভাপতিত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ