
ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার বাসস্ট্যান্ড চত্বরে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ফুলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমীন আকিল,যারা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মাসুদ,যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, আস্মিতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হান্নান,মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম,জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান ওবাইদুল,উপজেলা ছাত্রদলের আহবায়ক তসরিফুল হাসিব প্রমুখ নেতৃবৃন্দ।এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।