1. admin@auchsangbad.com : admin :
শিক্ষার্থী চাপা দিল-পুলিশের গাড়ি!-কার কাছে বিচার চাইবে মা? - আউচ সংবাদ প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

শিক্ষার্থী চাপা দিল-পুলিশের গাড়ি!-কার কাছে বিচার চাইবে মা?

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩২১ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

-ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বৃহস্পতিবার (২২ মে) পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি ঘটনায় জড়িত রয়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান, -যা স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

প্রথম ঘটনাটি ঘটে উপজেলার বার-বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। নিহত শিক্ষার্থী ঈমাম উদ্দিন (৭) বারবাড়িয়া গ্রামের হাবিল মিয়ার ছেলে ও ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে প্রথম শিফটের ক্লাস শেষে শিক্ষার্থীরা স্কুল থেকে বের হচ্ছিল। এ সময় বিদ্যালয় মাঠের সামনে গফরগাঁও থানার ওসির গাড়ি ঈমামকে চাপা দেয়। তিনি আরও বলেন-“চিৎকার শুনে আমি বাইরে এসে দেখি শিশুটি গাড়ির নিচে। সঙ্গে সঙ্গেই তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।”

নিহতের চাচা সেলিম মিয়া অভিযোগ করেন, “স্কুল শেষে বাড়ি ফেরার সময় ঈমাম পুলিশের গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় কাউকে কিছু না বলে পুলিশ সদস্যরা তড়িঘড়ি করে ঈমামকে তাদের গাড়িতে তুলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে তার মৃত্যু হয়।”ঈমামের মা বকুলী আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “নিজে না খেয়ে ছেলেকে মানুষ করছিলাম। সকালে স্কুলে পাঠিয়েছিলাম, পুলিশ গাড়ি আমার সন্তানকে কেড়ে নিল।”

তবে ওসি মুহাম্মাদ শিবিরুল ইসলাম ঘটনাটি অস্বীকার করে বলেন, “ঘটনার সময় আমি বিদ্যালয়ে ছিলাম না। এক্সিডেন্ট তো হতেই পারে, তবে কে কী বলছে, সবকিছু সত্য না-ও হতে পারে।”একই দিনে দুপুর আড়াইটার দিকে উপজেলার উথুরী গ্রামে আরেকটি দুর্ঘটনায় নিহত হয় তিন বছর বয়সী শিশু মোহাম্মাদ আলী। সে উথুরী গ্রামের কাঞ্চন শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গফরগাঁও-টু-পাগলা সড়কের পাশে ওমর আলী শেখের চায়ের দোকানের সামনে খেলছিল মোহাম্মাদ আলী। এমন সময় একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গফরগাঁও থানার ওসি মো. শিবিরুল ইসলাম এ বিষয়ে বলেন, “পৃথক দুটি দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”এ দুটি হৃদয়বিদারক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই দিনে দুই শিশুর প্রাণহানি নিয়ে প্রশ্ন উঠেছে সড়ক নিরাপত্তা ও সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়ে। স্থানীয়রা দুর্ঘটনার যথাযথ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!