
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলা রূপসী ইউনিয়নে মীর বাড়ি আজিম উদ্দিন মীরের ব্যক্তিগত জায়গা দখল করে রাস্তা করার অভিযোগ উঠেছে কাশকান্দা গ্রামের হাদির বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে সরকারি জায়গা দিয়ে রাস্তা না করে ব্যক্তি মালিকানা জায়গা দিয়ে রাস্তা করার কে এই আওয়ামী লীগ নেতা আব্দুল হাদি। রূপসী ইউনিয়নের আওয়ামী লীগপন্থী মহিলা ভাইস চেয়ারম্যান মমতা বেগম নিজের নামে কাজ হাতিয়ে নিয়ে ইটের সোলিং এর কাজ করছেন দুই নাম্বার ইট দিয়ে।সরে জমিনে গিয়ে দেখা যায় যে জায়গা দিয়ে রাস্তা হওয়ার কথা সেই জায়গা দিয়ে রাস্তা না করে ব্যক্তি মালিকানা জমি দিয়ে জোরপূর্বক রাস্তা করে নিচ্ছে।এ বিষয়ে আজিম উদ্দিনের লোকজন কথা বলতে গেলে বাড়িঘর ভাঙচুর ও লোকজনকে অতর্কিত ভাবে হামলা করে মীর বাড়ির লোকজনের উপর এতে বেশ কয়েকজন আহত হয়ে মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। হামলা করেন,নাঈম,আব্দুল হাদী,আব্দুল জলিল,ইসলাম উদ্দিন,কালাম মিয়া সহ আরো বেশ কিছু ব্যক্তি। হামলা করে বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করেন এ বিষয়ে ময়মনসিংহে জেলা বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ফুলপুর আদালতে মামলা দায়েল করেন মামলা নাম্বার ১৩১।