1. admin@auchsangbad.com : admin :
নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি ঢল: কংশ ও সোমেশ্বরী নদীর উত্তাল স্রোতে আতঙ্কিত জনপদ - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি ঢল: কংশ ও সোমেশ্বরী নদীর উত্তাল স্রোতে আতঙ্কিত জনপদ

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আবারও হঠাৎ পাহাড়ি ঢল নেমে এসেছে। উজান থেকে নেমে আসা এই অপ্রতিরোধ্য পানির তোড়ে কংশ ও সোমেশ্বরী নদীর পানি বিপজ্জনক হারে বৃদ্ধি পাচ্ছে। নদীর দুই পাড়ে বসবাসকারী হাজারো মানুষ এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।পাহাড়ি ঢলের ফলে নদীর পানি আশে পাশের গ্রামীণ জনপদ,কৃষিজমি এবং বসতবাড়ির দিকে ধেয়ে আসছে। ইতোমধ্যেই কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে বলে জানা গেছে। দিশেহারা হয়ে পড়েছেন এই এলাকার কৃষি নির্ভর সাধারণ মানুষ।স্থানীয় বাসিন্দা আমির হোসেন (৫৫) জানান, “আমরা এমনিতেই গরিব মানুষ,চাষাবাদ করেই পেট চলে। কয়েক বছর পর পর এই ঢল আমাদের সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। সরকার থেকে তেমন কিছু পাই না, এখন আবার যদি বন্যাতে রাস্তা-ঘাট,ঘর-বাড়ি, এমনকি ফসল নষ্ট হয়,তাহলে কীভাবে বাঁচব?”শুধু আমির হোসেনই নন,দুর্গাপুর উপজেলার,কাকৈরগড়া,বিরিশিরি,বিরিশিরি হাজংপাড়া,এবং কালিকাপুর এলাকা সহ বহু এলাকার কৃষক ও দিনমজুর পরিবার এখন দুশ্চিন্তায় ভুগছে। একদিকে পাহাড়ি ঢলের পানি,অন্যদিকে নদীভাঙন—এই দুইয়ে পিষ্ট হয়ে অনেকেই ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন গুনছে।বিশেষজ্ঞদের মতে,প্রতিবছর বর্ষা মৌসুমে ভারতের মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে হঠাৎ নেমে আসা ঢলে দুর্গাপুরের নদী গুলো উত্তাল হয়ে ওঠে। কিন্তু এত বছরেও নদী ড্রেজিং বা উপযুক্ত নদী ব্যবস্থাপনার কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি!

স্থানীয় জনপ্রতিনিধিরা স্বীকার করেছেন, সমস্যা দীর্ঘদিনের হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। দুর্গাপুর উপজেলার জনপ্রনিধিরা বলেন,”আমরা বারবার উর্ধ্বতন মহলকে জানিয়েছি। কিন্তু সাড়া পাইনি।এবার যদি সময়-মতো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে!”উল্লেখ্য,এর আগেও ২০২১ ও ২০২৩ সালে এমন ঢলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। শত শত কৃষিজমি বালুতে ঢেকে গিয়েছিল,অনেক পরিবার এখনো সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি।মানুষ এখন প্রশ্ন করছে—এই শান্তিপ্রিয় জনপদ কি বারবার প্রকৃতির করুণায় ক্ষতিগ্রস্ত হতেই থাকবে? নাকি এবার সময় এসেছে স্থায়ী ও বিজ্ঞানভিত্তিক সমাধানের?এখনই যদি নদী ড্রেজিং,বাঁধ নির্মাণ,এবং আগাম সতর্কতা ব্যবস্থা নিশ্চিত না করা হয়, তবে দুর্গাপুরের এই জনপদের মানুষকে আরও করুণ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই এগিয়ে আসা প্রয়োজন—না হলে আবারো একটি বিপর্যয়ের মুখোমুখি হতে পারে নেত্রকোনার দুর্গাপুর!

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!