1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে অপরাধীরা রাজত্ব করছে, আর প্রশাসন হাত গুটিয়ে বসে আছে কেন? - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

ময়মনসিংহে অপরাধীরা রাজত্ব করছে, আর প্রশাসন হাত গুটিয়ে বসে আছে কেন?

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহ শহরের একদম বুকের ওপর দিয়ে চলে গেছে ভৈরব রেললাইন। আর এই রেললাইনের পালপাড়া অংশ আজ পরিণত হয়েছে ভয়ঙ্কর এক অপরাধের দুর্গে!

দিন যায়,রাত আসে—কিন্তু পালপাড়া রেললাইনের চিত্র পাল্টায় না।চুরি! ছিনতাই! নারী নির্যাতন! এমনকি ধর্ষণ—ঘটে যাচ্ছে একের পর এক। কিন্তু পুলিশ কোথায়? প্রশাসন কী করছে? রাষ্ট্র কেন নিশ্চুপ?এক প্রত্যক্ষদর্শী বললেন, “প্রতিদিন রাত হলেই শুরু হয় নেশাগ্রস্ত একদল অপরাধীর শাসন! তারা ৫/৭ জনের দল বেঁধে ঘোরে, পথচারীদের ভয় দেখিয়ে ছিনতাই করে। আর আমরা চুপচাপ দেখি—কারণ জানি, কেউ আসবে না বাঁচাতে।”শুধু তাই নয়, সম্প্রতি এক নারীর উপর ভয়ঙ্কর নির্যাতন ও ধর্ষণের ঘটনা শহরবাসীকে কাঁপিয়ে দিয়েছে। তবুও পুলিশ চুপ! তবুও প্রশাসন নিষ্ক্রিয়!
জনগণের প্রশ্ন—
“এই শহর কি আর মানুষের বাসযোগ্য?”
“নারী, শিশু, বৃদ্ধ—কারো কি আর নিরাপত্তা নেই? “আমরা যদি পুলিশের কাছেই নিরাপত্তা না পাই, তাহলে কার কাছে যাব?” অভিযোগ আছে—ময়মনসিংহ কোতোয়ালি থানার প্রতিটি মোবাইল টিমে মাত্র ২/৩ জন পুলিশ সদস্য নিয়োজিত। এমনকি রাতে গোয়েন্দা পুলিশের (ডিবির) কোনো তৎপরতা চোখে পড়ে না! আর এই সুযোগে অপরাধীরা বেপরোয়া! চুরি-ছিনতাই তো নিত্যদিনের ঘটনা, এখন রেললাইনের পাশে তৈরি হয়েছে মাদক সেবনের আড্ডা! একজন স্থানীয় বাসিন্দার গলায় রাগ আর হতাশার মিশেল:
“আমরা পুলিশকে জানাই, কিন্তু তারা বলে লোকবল নেই। তাহলে কী সরকার চায় আমরা নিজেরাই অস্ত্র হাতে তুলে নিই?”“এ কেমন রাষ্ট্র যেখানে অপরাধী রাজত্ব করে, আর পুলিশ নিরাপত্তাহীনতায় ভোগে?” প্রশ্ন উঠেছে— আর কত নারী ধর্ষিত হলে পুলিশ জেগে উঠবে? আর কত শিশু আতঙ্কে ঘুমাবে, মায়েরা চোখের পানি ফেলবে? আর কত বাড়ি খালি হয়ে যাবে চোরের আতঙ্কে? আর কতবার ছিনতাইকারীর হাতে প্রাণ যাবে? জনগণকে নিরাপত্তা না দিলে রাষ্ট্রের অস্তিত্বের মানে কী?এই কি সেই সোনার বাংলা, যে বাংলার জন্য লাখো শহীদ রক্ত দিয়েছিল? মানবাধিকার সংগঠন, ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিক সমাজ এক সুরে বলছে—এই অব্যবস্থার শেষ চাই! এই নিষ্ক্রিয়তা আর নয়! অপরাধীদের দ্রুত গ্রেফতার করো! প্রশাসনকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাও! রাষ্ট্রের কাছে প্রশ্ন—আপনি কি অপরাধীদের পক্ষ নিচ্ছেন নাকি জনগণের? আপনার নীরবতা কি সম্মতি?
ময়মনসিংহ আজ ফুঁসে উঠেছে। এই প্রতিবাদ শুধু একটি শহরের নয়, এটি পুরো জাতির নিরাপত্তা সংকটের প্রতিচ্ছবি। এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার—অপরাধের পক্ষে! না জনগণের পক্ষে!

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!