1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে হেফাজত ইসলামীর বিক্ষোভ সমাবেশ - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

কটিয়াদীতে হেফাজত ইসলামীর বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পঠিত

ফখরউদ্দিন ইমরান, বিশেষ প্রতিবেদক
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ২৫ ই এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর হেফাজত ইসলামী কটিয়াদি উপজেলা শাখার উদ্যোগে কলা মহল মসজিদ চত্বরে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।উক্ত বিক্ষোভ সমাবেশে হেফাজত ইসলামী কটিয়াদী উপজেলার সভাপতি মাওলানা সাঈদ আহমেদ এর সভাপতিত্বে হাজী ইউসূফ আলী এবং হাফেজ মাওঃ মুফতি শামসুল আলমের যৌথ সন্চালনায় বক্তব্য রাখেন, হাফেজ মাওঃ সিদ্দিকুর রহমান,মুফতি আব্দুর রশীদ ওয়াহেদী মাওলানা হাদিউল ইসলাম, মাওঃমুফতি আল আমিন,মাওঃতোফাজ্জল হক্ব রশীদী,মাঃসাইদুর রহমান,মাওঃ উসমান শহীদী,মাওঃ আল আমীন,মুফতি মাসউদুর রহমান,মুফতি হেলাল উদ্দীন,মাওলানা শফিকুল ইসলাম,মাওঃ আনিসুজ্জামান, মাওঃ আহমদ শফী সুহাইল প্রমোখ নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন, ২০১৩ সালের ৫ ই মে শাপলা চত্বরে গণহত্যার দ্রুত বিচার এবং ফ্যাসিবাদের আমলে হেফাজত নেতা এবং আলেম উলামাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর পূর্ন আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে,নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রদত্ত সুপারিশ (ধর্মীয় বিধান,ইসলামী উত্তরাধিকার আইন,পারিবারিক বৈষম্য প্রস্তাব) বাতিল করতে হবে এবং উক্ত সংস্কার কমিশন বাতিল করে ইসলামপন্থি ব্যক্তিদের দ্বারা নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করতে হবে,ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত এবং ওয়াকফ আইন বাতিল করনে অন্তর্বর্তী সরকার কে কার্যকরী ভুমিকা রাখতে হবে, ফিলিস্তিনের পক্ষে সরকার কে কার্যকরী ভুমিকা এবং সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহন করতে হবে।সমাবেশ শেষে তৌহিদী জনতাদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়,মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!