1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ট্রাফিক পুলিশের বিশেষ নজরদারি - আউচ সংবাদ প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

ময়মনসিংহে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ট্রাফিক পুলিশের বিশেষ নজরদারি

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা চলাকালীন সময়ে ময়মনসিংহ শহরে যানজট নিরসনে ব্যতিক্রমী ভূমিকা রাখছে ময়মনসিংহ ট্রাফিক বিভাগ।পরীক্ষার্থীদের নিরাপদ ও সময়মতো কেন্দ্রে পৌঁছাতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এর ফলে শহরের যান চলাচলে শৃঙ্খলা ফিরে এসেছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

বিশেষ করে ময়মনসিংহ ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্রাফিক ইন্সপেক্টর মো. জহিরুল ইসলামের নিরলস পরিশ্রম ও মেধাবী পরিকল্পনার ফলে শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে যানজট নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তিনি প্রতিদিন সকাল থেকেই মাঠে থেকে স্ব-শরীরে ট্রাফিক ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখছেন। তার নেতৃত্বে গঠিত দ্রুত সাড়া দল (Quick Response Team) তাৎক্ষণিকভাবে যানজটের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে।

পরীক্ষাকেন্দ্রের আশপাশে বিশেষ টিম মোতায়েন করা হয়েছে এবং সেখানকার রিকশা ও ব্যক্তিগত যান চলাচল সীমিত রাখা হয়েছে। বিকল্প রুট ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে চালকদের। পাশাপাশি মাইকিং, ব্যানার ও লিফলেটের মাধ্যমে পরীক্ষার সময় সচেতনতা প্রচারণা চালানো হয়েছে।

এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম বলেন,
“আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে পরীক্ষার্থীরা যেন কোনো ধরণের বিড়ম্বনায় না পড়ে। এজন্য পরীক্ষার দিন গুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছি। জনগণের সহযোগিতায় আমরা যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হয়েছি।”

শহরবাসী, পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা ট্রাফিক পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই জানান, প্রতি বছর পরীক্ষার সময়ে যানজট বড় সমস্যা হয়ে দাঁড়াতো। এবার ট্রাফিক বিভাগের সময়োপযোগী পদক্ষেপের কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনো সমস্যা হয়নি।

এদিকে ময়মনসিংহ ট্রাফিক বিভাগ জানিয়েছে, এসএসসি পরীক্ষার পুরো সময়জুড়ে এ ধরনের কঠোর ট্রাফিক ব্যবস্থাপনা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও জাতীয় ও স্থানীয় যেকোনো বড় পরীক্ষার সময় একই মডেলের ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে।

পরিশেষে, ময়মনসিংহের সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মীদের শহরবাসী ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!