1. admin@auchsangbad.com : admin :
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক হলেন রাজশাহীর ইমরান ইমন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক হলেন রাজশাহীর ইমরান ইমন

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩০০ বার পঠিত

আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ

ইমরান ইমন বাংলাদেশের আলোচিত শিক্ষায় ভ্যাট বিরোধী আন্দোলন (No VAT on Education) এর অন্যতম একজন সংগঠক।স্কুল জীবনে তিনি আবৃত্তি,গান ও বিতর্ক প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন Man for Men, এবং প্রতিষ্ঠাকালিন আহবায়ক এর দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের তিনি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে “আসুন পরিবর্তনের রাজনীতি করি” আহবান করে সুস্থ রাজনৈতিক চিন্তার মানুষদের সংগঠিত করার উদ্যোগ নেন। এবং এর মাধ্যমেই তাঁরা নতুনভাবে রাজনৈতিক পথ চলা শুরু হয়। এরপর তিনি অংশ নেন Peoples Power Movement এর সাথে, যা পরবর্তীতে রাষ্ট্রচিন্তা নামে কার্যক্রম শুরু করে। রাষ্ট্রচিন্তা প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রাজনীতি প্রচারের জন্য তিনি দেশব্যাপী সফর শুরু করেন। একই সাথে বাংলাদেশে তৎকালীন চলমান প্রায় সকল আন্দোলন সংগ্রাম উল্লেখযোগ্য ভূমিকা নেন। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন জোরালো ভাবে শুরু হলে তিনি “উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ” এর ব্যানারে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সংগঠিত করার উদ্যোগ নেন। একই ভাবে নিরাপদ সড়ক আন্দোলন, সুন্দরবন রক্ষা আন্দোলন, গাইবান্ধার আদিবাসীদের ভূমি উদ্ধার আন্দোলন, চুনারুঘাটের চা শ্রমিকের আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনের সংগঠকের ভূমিকা পালন করেন। ২০১৮ সালে ভয়ংকর কারচুপির জাতীয় নির্বাচনের পরে রাষ্ট্রচিন্তা আন্দোলনের মাঠে ভাসানী অনুসারী পরিষদ, ছাত্র-যুব অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন এর সাথে যৌথভাবে কাজ শুরু করলে রাষ্ট্রচিন্তা’র প্রতিনিধি হিসেবে যুব অধিকার পরিষদ এর প্রতিষ্ঠাকালিন যুগ্ন আহবায়ক এর দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে রাষ্ট্রচিন্তার একটিভিস্টদের উদ্যোগে নতুন রাজনৈতিক উদ্যোগ নেওয়া হলে তিনি যুব অধিকার পরিষদ ছেড়ে পুন:রায় রাষ্ট্রচিন্তার দায়িত্বভার গ্রহন করেন। ২০২২ সালের ৭ আগষ্ট, করোনার ভয়াবহ সংকটের মধ্যে এক অনলাইন প্রতিনিধি সভার মাধ্যেমে “রাষ্ট্র সংস্কার আন্দোলন” নামে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়। করোনা পরিস্থিতির মধ্যে সে সময় এক অনলাইন সংবাদ সম্মেলনে হাসনাত কাইয়ূম, সৈয়দ হাসিব উদ্দিন হোসেন ও ইমরান ইমন দেশবাসীর কাছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এর আনুষ্ঠানিক ঘোষণা করেন। এবং প্রতিষ্ঠাকালিন জাতীয় সমন্বয় কমিটির সদস্য ও নির্বাহী কমিটি গঠন করা হলে তাঁর উপর সংগঠনিক সমন্বয়কের দায়িত্বভার অর্পণ করা হয়। ২০২৩ সালের ৮ আগষ্ট “গণতন্ত্র মঞ্চ” নামে রাজনৈতিক জোট গঠন করা হলে তিনি জোটের কেন্দ্রিয় পরিচালনা কমিটির দায়িত্ত্ব গ্রহণ করেন। রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণতন্ত্র মঞ্চের হয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও ভোটাধিকারের দাবীতে চলমান আন্দোলনে তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দেন। এসময় তিনি সরকারী দল ও বিভিন্ন বাহিনী দ্বারা বার বার হামলা বাধার সম্মুখীন হন। ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোটারবিহীন ডামী নির্বাচনের মধ্যমে নতুন সরকার গঠিত হলে ভোট বাতিল ও পূনঃনির্বাচনের দাবিতে মাঠের আন্দোলনে তিনি সক্রিয় নেতৃত্ত্ব দান করেন। ২০২৪ এর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে ছাত্রদের সাথে আন্দোলনে অংশগ্রহনের পাশপাশি রাজনৈতিক দলগুলোকে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত রাখতে সমন্বয় করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামর্থনে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের পক্ষের কর্মসূচিতেও নেতৃত্ত্ব দান করেন। ছাত্র-জনতার সম্মিলিত জুলাই গণঅভ্যুথানের অন্যতম রাজনৈতিক নেতা হিসেবে তিনি গুরুত্ত্বপূর্ণ ভুমিকা পালন করেন। গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের খেয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপি তে কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এর দায়িত্ব গ্রহণ করেন।

ইমরান ইমন রাজশাহী জেলার অন্তর্গত বাঘা উপজেলার জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো: ইয়াকুব আলী একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও মাতা মোসা: আফিরা বেগম একজন গৃহিণী। দুই ভাই বোনের মধ্যে তিনি বড়। এক কন্যা সন্তানের জনক, তার স্ত্রী একজন সরকারি কর্মকর্তা। ইমরান স্থানীয় প্রথমিক বিদ্যালয়ে, স্কুল ও কলেজে পড়াশোনা করেন। এর পর তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বর্তমানে তিনি উচ্চশিক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয় পড়াশোনা করছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!