
মোঃ আলাল উদ্দিন-ভৈরব প্রতিনিধি
ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে”তারুণ্যের উৎসব-২০২৫”উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ০২ রা জানুয়ারী ২০২৫ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন,ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি,ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব,লেফটেন্যান্ট মোঃ সায়িম,ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া,উপজেলা বিএনপির সভাপতি,মোঃ রফিকুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি,হাজী মোঃ শাহীন,উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ,উপজেলা শিক্ষা অফিসার,মোঃ ছিদ্দিকুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,মোঃ আবুল হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মোঃ মজিবুর রহমান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক,রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধরণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন,নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক, মোঃ দেলোয়ার হোসেন সুজন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভৈরব উপজেলার আমির মৌলানা মোঃ কবীর হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ আরিফুল হক সুজন,পৌর যুবদলের সদস্য সচিব জুবায়ের আল মাহমুদ আফজাল,গনঅধিকার পরিষদের নেতা,ইমতিয়াজ আহমেদ কাজল,শিল্পকলা পরিষদের কর্মকর্তা সংগীত শিল্পী,লিটন মোল্লা,ভৈরব মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম এ হালিম,ভৈরব রিপোর্টার্স ক্লাবের সহ-সম্পাদক এম আর রুবেল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা শরীফুল হক জয়,সদস্য, মোজাকির সাব্বির,সদস্য,আবির,ভৈরব ইমাম ওলামা পরিষদের সভাপতি,আব্দুল্লাহ আল আলামিন,খেলাফত মজলিশের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,সমাধান টিভির চেয়ারম্যান আব্দুল লতিফ, প্রমুখ। “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগান কে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।এর মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা,আলোচনাসভা,মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ, জুলাই বিপ্লবের চিত্রপ্রদর্শনী, স্কুল কলেজের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগীতা,পিঠা উৎসব,দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, সহ নানাবিধ বর্ণিল অনুষ্ঠানমালা।অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা ও পৌর বিএনপি,জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা ও পৌর, গণঅধিকার পরিষদ ইমাম ওলামা পরিষদ,ও খেলাফত মজলিশের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ, ওস্তাদ ইসরাইল সংগীত একাডেমি ও ভৈরব শিল্পকলা পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।