1. admin@auchsangbad.com : admin :
আগামীর দেশ হবে দুর্নীতিমুক্ত,গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

আগামীর দেশ হবে দুর্নীতিমুক্ত,গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

মাফি মহিউদ্দিন-কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী বলেন-আগামীর দেশ হবে দুর্নীতিমুক্ত,গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ।তিনি বলেন-ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশ থেকে গণতন্ত্র তুলে দিয়েছিল,করেছিল বৈষম্য ও দুর্নীতির বাংলাদেশ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা।তাই আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর দেশ দুর্নীতিমুক্ত,গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছি।তিনি আরও বলেন-আমার আপনার দেশের জনগণের প্রিয়মুখ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ী থেকে বের করে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা,আর আল্লাহ তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছেন।তিনি আরও বলেন- তারা দেশ নায়ক তারেক রহমানের কোন বক্তব্য মিডিয়ায় প্রকাশ করতে দেয়নি, যাতে বিএনপির আন্দোলন বেগবান না হয়।তিনি আজ সোমবার বিকাল পাঁচটায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় স্থানীয় প্রেসক্লাবের সামনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী আরও বলেন- ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও আছে।তাদের থেকে দলীয় নেতাকর্মীদের সর্তক থাকার নির্দেশ দেন।যাতে কোনভাবে দলে অনুপ্রবেশ করতে না পারে সে কথাও বলেন। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন- দেশ নায়েক তারেক রহমানের নির্দেশনা হল দায়িত্বশীলের সাথে মানুষের পাশে দাড়িয়ে, কাছে গিয়ে কাজ করা।

উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কিশোরগঞ্জ উপজেলা কমিটির আহŸায়ক শাহ্ আলম বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব দেবাশীষ রায় সরকার দেবার সঞ্চালনায় পথ সভাটি অনুষ্ঠিত হয়।পথ সভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সহঃ সাধারণ সম্পাদক শাহ্ আলম রনি মির্ধা, সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাইয়েদ সুজন প্রমুখ। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!