1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দিনাজপুরে আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ অক্টোবার ২০২৪) বিকেলে সদরের শিকদারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়।আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মেজবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।প্রধান অতিথি বলেন,বিগত ১৫ বছর জামায়াতে ইসলামী প্রকাশ্যে কাজ করতে পারেনি।এখন সুযোগ এসেছে তাই জামায়াতের প্রতিটি কর্মীকে বেশী বেশী কাজ করতে হবে।সংগঠনকে শক্তিশালি করতে হবে।আপনি জামায়াতের একজন কর্মী এই পরিচয়টা মানুষের সামনে তুলে ধরতে হবে।তিনি বলেন,একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে।আর জন্য জামায়াতের প্রতিটি কর্মীকে সক্রিয় হতে হবে।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর অঞ্চলের টিম সদস্য ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফতাব উদ্দীন মোল্লা।এ সময় তিনি বলেন,মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। দেশে কুরআনের আইন থাকলে কোন মানুষ না খেয়ে থাকবে না।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যএ্যাড. মোঃ আবুল আলা মাহবুবুর রহমান ভূট্টো, দিনাজপুর উত্তর জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য এ্যাড. মোঃ মাইনুল আলম,সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল্লাহ্ সরকার,দিনাজপুর শহর জামায়াতের সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম,দিনাজপুর
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেডের পরিচালক অধ্যাপক আ স ম ইব্রাহিম,দিনাজপুরের বিশিষ্ট সনোলজিস্ট ও স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডাঃ আফসার আল্ মাহমুদ,দিনাজপুর বিএসএসবি চক্ষু হাসপাতালের সাবেক চিকিৎসক ও সার্জন
ডাঃ মোঃ আনছার আলী,২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট (অবঃ) ডাঃ রইছউদ্দীন আহম্মেদ,জামায়াতে ইসলামী সদর উপজেলার ওলামা মাশায়েখ শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আশরাফুল ইসলাম,আইন ও বিচার বিভাগের সেক্রেটারি মাওঃ মোঃ মোকসেদুল ইসলাম,আইবিডব্লিউএফ দিনাজপুর জেলা শাখার সহকারি সেক্রেটারি মোঃ আফজাল হোসেন ও দিনাজপুর সদর উপজেলা অটোবাইক ও রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মাষ্টার।অনুষ্ঠান সঞ্চালনা করেন,সদর উপজেলা জামায়াতের তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওঃ মোঃ হাবিবুল্লাহ্ বেলালী ও আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!