1. admin@auchsangbad.com : admin :
নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার আয়োজনে,স্কুল পর্যায়ে ২য় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার আয়োজনে,স্কুল পর্যায়ে ২য় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

মোঃ আলাল উদ্দিন।
অত্যন্ত আনন্দঘন পরিবেশে নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ভৈরব শাখার আয়োজনে আজ ১৬ অক্টোবর বুধবার ভৈরব উপজেলা সম্মেলন কক্ষে হাইস্কুল পর্যায়ে ২য় রাউন্ডের বির্তক প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই,(নিসচা) ভৈরব শাখার আয়োজনে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এই বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতার ১ম রাউন্ডে ০৮ টি হাই স্কুল ও ০৪ টি কলেজ অংশগ্রহণ করেন। আজ ১৬ অক্টোবর বুধবার ২য় রাউন্ডে সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। “ট্রাফিক আইনের যথাযথ ব‍্যবহারই পারে সড়ক দুর্ঘটনা কমাতে” এই বিষয়ের উপর কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজ পক্ষে ও এমবিশন পাবলিক স্কুল বিপক্ষে বিতর্কযুদ্ধে অংশগ্রহন করে কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ‍্যালয় বিজয় লাভ করেন, এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন’ ফাইজা ইসলাম ২য়পর্বে একই বিষয়ের উপর পক্ষে’ ভৈরব উদয়ন স্কুল ও বিপক্ষে ভৈবর আইডিয়াল স্কুল অংশগ্রহন করে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ভৈরব আইডিয়াল স্কুল দল’ বিজয় লাভ করে ফাইনালে জায়গা করে নেন। শ্রেষ্ঠ বক্তা নিবার্চিত হন দলনেতা সাদিয়া জাহান ভূইঁয়া।নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন এর সভাপতিত্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, ভৈরব উপজেলা সমাজসেবা অফিসার রিফ্ফাত জাহান ত্রপা, আবৃত্তিশিল্পী ও বিতার্কিক ফারহানা বেগম লিপি ও রফিকুল ইসলাম মহিলা কলেজের সাবেক বাংলা বিষয়ের প্রভাষক লতিফা হেলেন মুক্তা।মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন নিসচার সহ-সাধারন সম্পাদক, রায়পুরা সরকারি আদিয়াবাদ স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ ইমরান হোসাইন।আগামী ২২ অক্টোবর মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক দিবস’ অনুষ্ঠানে, “যাত্রী ও চালকদের অসচেতনা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ”এ বিষয়ের উপর কলেজ পর্যায়ে ফাইনাল রাউন্ডে পক্ষে জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষে রফিকুল ইসলাম মহিলা কলেজের মাঝে এ বিতর্ক অনুষ্ঠিত হবে। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও নিসচার সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!