1. admin@auchsangbad.com : admin :
রাণীনগরে বিএনপি নেতা এছাহকের মতবিনিময় - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

রাণীনগরে বিএনপি নেতা এছাহকের মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

ফুজাইল মোহাম্মদ আল বেরুনী-রাণীনগর (নওগাঁ)

আগামী ২৬ অক্টোবর নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সভাপতি পদপ্রার্থী এছাহক আলী মতবিনিময় করেছেন।শনিবার উপজেলা সদরের এছাহক টাওয়ারে তিনি উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাহক আলী রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ন আহ্বায়ক।মতবিনিময়ের সময় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এছাহক আলী সভাপতি পদপ্রার্থী হিসাবে ঘোষণা দেন।

এ সময় এছাহক আলী বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি।বিভিন্ন সময়ে দলের বিভিন্ন পদে ছিলাম।বর্তমানেও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদে রয়েছি।দুর্দিনে বিএনপির সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি।এছাড়া বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড নেতাকর্মীদের সাথে নিয়ে অব্যাহত রেখেছি।

তিনি আরও বলেন,উপজেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের অনুপ্রেরণায় আমি আগামী ২৬ অক্টোবর উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে দাঁড়িয়েছি। আমার বিশ্বাস উপজেলার ৮টি ইউনিয়নের নেতাকর্মীরা (ভোটার) আমাকে সমর্থন ও ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করবেন।

মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মখলেছুর রহমান বাবু,সদস্য নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাক্কির হোসেন,গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান,একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার আলম,কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. খালেক হোসেন,কালীগ্রাম ইউনিয়ন বিএনপির উপদেষ্টা রুবিন,উপজেলা তাঁতীদলের সভাপতি সাইফুল ইসলাম শেখসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!