1. admin@auchsangbad.com : admin :
রাণীনগরে ধর্ষণকারী-দুশ্চরিত্র শিক্ষক পিটুর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

রাণীনগরে ধর্ষণকারী-দুশ্চরিত্র শিক্ষক পিটুর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ফুজাইল মোহাম্মদ আল বেরুনী-রাণীনগর (নওগাঁ) রাণীনগরে ধর্ষণকারী,দুশ্চরিত্র ও নারী লোভী রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগারিক) সাদেকুল ইসলাম পিটুর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে রাণীনগর নিরাপদ সমাজ চাই সংগঠন ও স্থানীয় অভিভাবক এবং এলাকাবাসীর আহ্বানে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাণীনগর নিরাপদ সমাজ চাই সংগঠনের আহ্বায়ক মেজবাউল হক লিটনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মতিউর রহমান উজ্জলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,রাণীনগর নিরাপদ সমাজ চাই সংগঠনের সদস্য মো. কবির,অভিভাবক শহিদুল ইসলাম সুইট,প্রভাষক মারিফুল ইসলাম,নিরাপদ সমাজ চাই সংগঠনের সদস্য নাছির উদ্দিন টনি,এলাকাবাসী এসএম মঞ্জুর রশিদ, সহকারী অধ্যাপক একেএম জাকির হোসেন,ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এমদাদুল ইসলাম এমদাদ,প্রভাষক খন্দকার মোস্তাক আহমেদ, অভিভাবক মাহমুদুল হাসান মধু ও গোলাম মোস্তফাসহ অনেকেই।

এ সময় বক্তরা বলেন, কয়েক বছর আগে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে শিক্ষক সাদেকুল ইসলাম পিটুর অনৈতিক কর্মকান্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিছুদিন আগেও সেই ভিডিও আবারও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এতে ওই শিক্ষকের এমন কর্মকান্ডে প্রতিষ্ঠানে সুনাম নষ্ট হচ্ছে। এরপরেও রহস্যজণক কারণে ওই প্রতিষ্ঠান ও প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক পিটুর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে শিক্ষক পিটুর অপসারণ ও বিচারের দাবিতে আমরা মানববন্ধনে রাস্তায় নেমেছি। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান বক্তারা।

মানববন্ধন শেষে নিরাপদ সমাজ চাই সংগঠন ও স্থানীয় অভিভাবক এবং এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি দেন মানববন্ধনকারীরা।

অভিযোগের বিষয়ে বক্তব্যের জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও শিক্ষক সাদেকুল ইসলাম পিটুর কোন বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির সভাপতি মোহাইমেনা শারমীন বলেন, শিক্ষক পিটুর বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান আছে। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!