1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে আল্লামা মামুনুল হক শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করেছে দেশটাকেও ধ্বংশ করেছে - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দিনাজপুরে আল্লামা মামুনুল হক শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করেছে দেশটাকেও ধ্বংশ করেছে

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন,শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করেছে,দেশটাকেও ধ্বংশ করেছে।হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি।আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আগস্ট বিপ্লবের বিজয়কে আমাদের ধরে রাখতে হবে।রবিবার (১৫ সেপ্টেম্বর ২০২৪) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত,আহতদের সু-স্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায় দোয়া মাহফিল এবং নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই গণসমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখা।গণসমাবেশে আল্লামা মামুনুল হক বলেন,আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়কে আমাদের ধরে রাখতে হবে।বৈষম্যহীন একটি সমাজ গড়তে সব সম্প্রদায়ের মানুষকে আমাদেরকেই নিরাপত্তা দিতে হবে। সহিংসতা কিংবা দেশবিরোধী সব ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান আল্লামা মামুনুল হক।
তিনি বলেন,মুক্তিযুদ্ধে যে প্রাণহানি হয়েছে তার চেয়ে বেশী হয়েছে শেখ মুজিবের ৩ বছরের শাসনামলে।শেখ হাসিনা আওয়ামীলীগ যেভাবে উপস্থাপন করেছে এই আওয়ামী লীগ আগামী দিনে মানুষের কাছে কিভাবে মূখ দেখাবে?
মামুনুল হক বলেন,শেখ হাসিনা একজন চরম মানসিক রোগি ছিল।সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন।তারা জনগনকে ক্ষোভের মুখে দাড় করিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাননি। কিন্তু শেখ হাসিনা ছাত্র-জনতার বিপ্লবের মুখে দল ও নেতা-অনুসারীদের হুমকির মুখে ফেলে ক্ষোভের মূখে দাড় করিয়ে স্বার্থপরের মতো নিজেকে আর বোনকে নিয়ে সব লাগেজ ভর্তি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।তিনি বলেন,এই পরাজিত শক্তি আবার ছোবল দিতে পারে। তাই তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।আল্লামা মামুনুল হক তার বক্তব্যের শেষে ঐক্যবদ্ধ হয়ে সকলকে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত বিধান প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণের আহবান জানান।বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জালাল আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা এনামুল হক মুসা।গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, সহ-সভাপতি আ স ম শামসুল বারি,হেফাজতে ইসলাম দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শরিফুল ইসলাম প্রমূখ। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।এদিকে দিনাজপুরের বিভিন্ন উপজেলার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার হাজার-হাজার মানুষ দলে দলে যোগ দেন এই গণসমাবেশে। ফলে ইনস্টিটিউট মাঠের সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!