1. admin@auchsangbad.com : admin :
বাজিতপুরে দুই সন্তানের জননী হিন্দু নারীকে নিয়ে উধাও ইউপি সদস্য,স্বামীর দাবি অপহরণ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

বাজিতপুরে দুই সন্তানের জননী হিন্দু নারীকে নিয়ে উধাও ইউপি সদস্য,স্বামীর দাবি অপহরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মো.খসরু মিয়া (বাজিতপুর)

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মারজান মিয়া (৩৫) একই ওয়ার্ডের দুই সন্তানের জননী এক হিন্দু নারীকে নিয়ে উধাও হয়েছেন।বেকী চন্দ্রগ্রামের মৃত আমির চাঁনের ছেলে মারজান।উধাও নারী কামালপুর গ্রামের হরিধন সূত্রধরের স্ত্রী পলি সূত্রধর (৩৩)।এ নিয়ে স্বামী হরিধরন সূত্রধর বাদি হয়ে ইউপি সদস্য মারজান মিয়ার নামে বাজিতপুর থানায় অপহরণের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগপত্র ও নারীর স্বামীর পরিবার সূত্রে জানা যায়,ইউপি সদস্য বিভিন্ন সময় নারীর পরিবারকে বিভিন্ন ভাতার কার্ড দিয়ে সহযোগিতা করতেন। নারীর স্বামীর পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে উঠে ইউপি সদস্যের।ইউপি সদস্য মারজান মিয়া প্রায়ই ওই নারীর বাড়িতে আসতেন।তিনি নিজেও বিবাহিত ও দুই সন্তানের জনক।

গত রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ইউপি সদস্য মারজান মিয়া ওই নারীর শ্বাশুরী ও বাড়ির অন্যান্য সদস্যদের ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য আনতে মিথ্যা তথ্য দিয়ে পাঠায়।আর এই সুযোগে পলিসূত্রধরকে নিয়ে অজ্ঞাত কিছুলোকজনসহ সিএনজিযোগে পালিয়ে যায় তিনি।এসময় বাড়িতে পলিসূত্রদের ছোট দুটি কন্যা সন্তান ছিলো।তারা কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন দৌড়ে আসার আগেই পালিয়ে যায় ইউপি সদস্য।

পলিসূত্রদের স্বামী ও পরিবারের দাবি ইউপি সদস্য ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক তাকে দিনেদুপুরে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গেছে।অন্যদিকে ইউপি সদস্যদের স্ত্রী নাজমা আক্তারের(২৭) দাবি তার স্বামীকেই ওই নারী প্রেমে পাগল করে পরিকল্পনা করে পালিয়ে গেছে।প্রায় আড়াই বছর ধরে দুজনের মধ্যে পরকিয়া সম্পর্ক চলছিলো।স্বামীর এ অনৈতিক সম্পর্কের কথা তিনি আগেই জানতেন।এ নিয়ে পারিবারিকভাবে স্বামীকে বেশকয়েকবার নিষেধও করা হয়।তিনি কথাও দিয়েছিলেন সম্পর্ক আর না রাখার।তাকেও এভাবেই বিয়ে করেছিলেন মারজান মিয়া।তিনি এ প্রতিবেদককে ইমুর মাধ্যমে স্বামী মারজান ও পলি সূত্রদের সাথে কথা বলিয়ে দেন।ইমুর মাধ্যমে পলিসূত্রধর পরিচয়ে ওই নারীর দাবি,তিনিই পরিকল্পনা করে ইউপি সদস্য মারজানকে নিয়ে পালিয়ে গেছেন।ইউপি সদস্য তাকে অপহরণ করেনি।মারজানের স্ত্রী ইমুতে একটি কথোপকথনের রেকর্ডও শুনান এই প্রতিবেদককে।কল রেকর্ডে শুনা যায়,বাজিতপুর থানার ওসি পরিচয়ে পলি সূত্রধরের সাথে কথা বলছেন একজন। ওই নারী স্বীকার করেন তিনি নিজ ইচ্ছায় পরিকল্পনা করে ইউপি সদস্যকে নিয়ে পালিয়ে গেছেন।

এ নিয়ে বাজিতপুর থানার ওসিকে মুঠোফোনে কল দিলে তিনি জানান,তারা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিচ্ছেন।এ দিকে পলিসূত্রদের স্বামী চায় তার স্ত্রীর সন্ধান।দুটি সন্তানের মাকে পরিবারে দ্রুত ফেরত চেয়ে ইউপি সদস্যের যথোপযুক্ত বিচার প্রত্যাশা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!