1. admin@auchsangbad.com : admin :
এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সিরাজগঞ্জে সাংস্কৃতিক পদযাত্রা। - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সিরাজগঞ্জে সাংস্কৃতিক পদযাত্রা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রাশেদ কবির,সিরাজগঞ্জ ;

এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবিতে সিরাজগঞ্জে সাংস্কৃতিক পদযাত্রা করেছে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম থেকে এ পদযাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।

জেলার শিক্ষক,চিকিৎসক,ছাত্র-জনতা,রাইফেল ক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,বিএমএফ,সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজ সিরাজগঞ্জবাসীর ব্যানারে এ পদযাত্রার আয়োজন করেন।এ পদযাত্রায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আগামী সাত দিনের মধ্যে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন চালুর জোর দাবি জানিয়ে বলেন,জেলা শহর থেকে ঢাকায় ছেড়ে যাওয়া একমাত্র ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি গত ৪ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ করে দেয়া হয়।পরবর্তীতে ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকার পতনের এক মাস পেরিয়ে গেলেও ট্রেনটি চালু হয়নি।এতে সিরাজগঞ্জের ব্যবসায়ী ও চাকুরিজীবী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।তিনি আরও বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার পরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে সিরাজগঞ্জে।যে বৈষম্য দূর করার জন্য ছাত্র-জনতা রক্ত দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করলো।সেই স্বাধীন দেশে আর কোন বৈষম্য থাকতে পারে না। এ জন্য তিনি আগামী সাত দিনের মধ্যে ট্রেন চালুর দাবি জানান। এ দাবি মানা না হলে সিরাজগঞ্জের ওপর দিয়ে চলা ১৬ জেলার ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।  এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক  হারুন অর রশিদ খান হাসান,সহ-দফতর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম,   জাসাসের আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন রানা, সদস্য সচিব আব্দুল হালিম টুটুল,সিনিয়র যুগ্ন আহবায়ক আবু হাসান মন্ডল,জেলা বাসদের নেতা নব কুমার কর্মকার জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, পৌর জাসদের সভাপতি সাইফুল ইসলাম,জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই এলাহী শিশিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!