1. admin@auchsangbad.com : admin :
রাজশাহী বাঘায় শেখ হাসিনা ও শাহরিয়ারের নামে অপহরণ মামলা।  - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

রাজশাহী বাঘায় শেখ হাসিনা ও শাহরিয়ারের নামে অপহরণ মামলা। 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাঘা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমদাতা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকারহ ত্যার উদ্দেশ্যে হামলা ও মারপিটের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।গত  মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।তিনি জানান,গত (২৬ আগস্ট) সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন।মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এই মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, ২০২৩ সালের ২১ মে দুপুরে বাঘা উপজেলার নতুন বাসস্ট্যান্ডে রাকিবের দোকানে বসেছিলেন ছাত্রদল নেতা শামীম সরকার।ঘটনাস্থল থেকে চোখমুখ বেঁধে তাকে হত্যার উদ্দেশে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং পায়ে রিভলভার দিয়ে গুলি করা হয়।এক সপ্তাহ ধরে লোমহর্ষক নির্যাতনের পর ২৮ মে মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমের কর্মী-সমর্থকরা তাকে তুলে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশে এই নির্যাতন চালায়।এছাড়া পৃথকভাবে জাহিদ হাসান নামের আরেক ছাত্রদল কর্মী বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছেন।এদিকে ছাত্রদল কর্মী জাহিদ হাসানের দায়ের করা অপর মামলায় অভিযোগ করা হয়েছে যে, গত ২৫ আগস্ট বেলা ১১টার দিকে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারের একটি মুদি দোকানে সশস্ত্র হামলা চালানো হয়।আওয়ামী লীগ নেতাকর্মীরা লোহার রড,চাইনিজ কুড়াল,হকিস্টিক,পিস্তল নিয়ে এই হামলা চালায়।তারা সেখানে ত্রাস সৃষ্টি করতে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং দোকানটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ১৪১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন তিনি। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আওয়ামী লীগের আরও ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মীকে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!