1. admin@auchsangbad.com : admin :
ঈদগাহ হাইস্কুলের প্রধান শিক্ষিকার পদত্যাগ ঠেকাতে এবার সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ  - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ঈদগাহ হাইস্কুলের প্রধান শিক্ষিকার পদত্যাগ ঠেকাতে এবার সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৯৫ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে এবং প্রধান শিক্ষিকার পদত্যাগ ঠেকাতে এবার সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে মাঠে নেমে পড়েছেন।৭শে আগষ্ট সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের পদত্যাগের দাবীতে একটি কুচক্রী মহল মিছিল ও মানববন্ধন করে।মানববন্ধনে হাতে গোনা কয়েকজন যুবক ছিল মাত্র।এমনি খবরে একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের বিপুল সংখ্যক সাধারন শিক্ষার্থীরা স্কুলের সুনাম ক্ষুন্নের প্রতিবাদ ও প্রধান শিক্ষক এর পদত্যাগ ঠেকাতে বাজার ও স্টেশন পয়েন্ট বিক্ষোভে মিছিল শেষে বিদ্যালয়ের শহীদ মিনার চত্তরে এসে মিলিত হয়।এসময় নানা শ্লোগানে উত্তাল হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ।বেশ কয়েকদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের পদত্যাগ দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষিকার ছবি ব্যবহার করে কতিপয় একটি পক্ষ লেখালেখি করে যাচ্ছেন।

সূত্র মতে,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাতের সৃজনশীল নানান কর্মকাণ্ডে অভূতপূ্ণ পরিবর্তন ছোঁয়া লেগেছে।স্কুলটি ভৌত অবকাঠামো, একাডেমীক উন্নয়নে এগিয়ে।২০১০ সালে প্রধান শিক্ষিকা যোগদানে পর থেকে দিবারাত্রী অক্লান্ত পরিশ্রম করে স্কুলে সামগ্রিক উন্নয়ন এবং লেখাপড়ার মানোন্নয়নে অভাবনীয় ভূমিকা রেখেই যাচ্ছেন।জানা যায়,বেদখল হওয়া বিদ্যালয়ে জমি উদ্ধার,চারপাশে পাকা দেয়ার দিয়ে ঘেরা প্রদর্শন করে সৌন্দর্য বৃদ্ধি করন,মূল ফটকে অত্যাধুনিক গেইট নির্মাণ,ভবন সম্প্রসারণ,শহীদ মিনার নির্মাণ,বিদ্যালয়ে নান্দনিক বাগান তৈরি,চমৎকার সেমিনার হল,অনন্য সুন্দর পাঠাগার স্থাপন করে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছেন এ সাহসী প্রধান শিক্ষিকা।সে সাথে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের একাডেমিক সাইট উন্নয়নের বর্তমান প্রধান শিক্ষিকা সফলতার স্বাক্ষর রেখে চলছেন। প্রতি বছরেই পড়ালেখার দিক দিয়েও সুনাম অক্ষুন্ন  রাখছেন।অভিভাবক সমাবেশের মাধ্যমে মতা মতের ভিত্তিতে শ্রেণীকক্ষে পাঠদান সহ শিক্ষার্থীদের মানোন্নয়নে ভূমিকা পালন অব্যাহত রাখেন।

আরেক সূত্র মতে,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের বিরুদ্ধে পৌনে দুই কোটি টাকা আত্নসাতের অভিযোগটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছর ১৪ জানুয়ারী সহকারী পরিচালক কাওছার আহমেদ স্বাক্ষরিত প্রধান শিক্ষিকাকে এই অভিযোগ হতে অব্যাহতি দেওয়া হলো।এর পরেও সততা ও নিষ্ঠার সাথে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করা একজন প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে নেমেছেন কতিপয় এক শ্রেণীর কুচক্রী মহল।বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মতে,স্কুলের সবদিক বিবেচনায় অতীত আর বর্তমান সময় কার তফাৎ অনেক ব্যবধান।খুরশীদুল জন্নাত না হলে বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়নে মুখ দেখতো না আলোতে।অন্ধকারেই নিমজ্জিত থাকতো।এমনি দিনে তাঁর পদত্যাগের দাবীতে ধোঁয়া তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হেনাস্তা করা হচ্ছে।এটি কোন ভাবে কাম্য নয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!