
চোখের ভাষায় স্বপ্ন আঁকা
নাম না জানা তুমি
জলে ভরা চারিদিকে
স্বাধীন বঙ্গভূমি।
কে বাঁচাবে কাকে আজি
পানির উত্তাল ঢেউ
জন জীবনে বিপন্ন হবে
ভালো নেই যে কেউ।
মায়া ভরা মুখ খানিতে
অটুট রইলো ভাষা
জাদু যেন চোখ দুটোতে
শান্ত মনে খাসা।
ছোট খোকা দাগ কেটেছে
হৃদয় নাড়া দোলা
যতই দেখি মিষ্টি খোকা
যায়না তারে ভোলা।
চেয়ে আছ দূর নীলিমায়
ডাগর ডাগর চোখে
নির্বাক, নির্জন ভয় হীন
সোনা বরন মুখে।
বিছানা সাজিয়ে রাখা
কেয়া কদম ফুলে
ভালোবাস যদি আমায়
নেব কোলে তুলে।