1. admin@auchsangbad.com : admin :
মাধবদীতে কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

মাধবদীতে কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১২৯ বার পঠিত

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

নরসিংদীর মাধবদীতে অফিস ম্যানেজমেন্ট,গ্রাফিক্স ডিজাইন,আউটসোর্সিং ও ডিজিটাল মার্কেটিং সহ তিনমাস মেয়াদী কর্মমুখী বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক নিবন্ধিত ও সনদ প্রাপ্ত এসডি আইটি ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে গতকাল শনিবার (১৭ আগস্ট) দুপুরে মাধবদী পৌরসভা সংলগ্ন এইচ,এ টাওয়ারে অবস্থিত ইনস্টিটিউটের হলরুমে উক্ত সভা ও সার্টিফিকেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা সুলতানা নাসরিন।এসডি আইটি ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ও একাডেমী প্রধান শাওন খন্দকার শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) নরসিংদী শাখার সভাপতি মো. রোস্তম আলী,নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক মোহাম্মদ আল-আমিন রহমান,মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. আল-আমিন সরকার, নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসেন, নারী উদ্যোক্তা তমা রায় প্রমূখ।সভায় বক্তারা বেকারত্বের অভিশাপ ঘুচাতে সময়োপযোগী বিভিন্ন কোর্সের মাধ্যমে নিজেদেরকে উপযোগী করে গড়ে তোলায় সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের ভুয়সী প্রশংসা করেন পাশাপাশি দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বেকার যুবক-যুবতীদেরকেও শুধুমাত্র চাকরির আশায় বসে থেকে নিজেদেরকে পরিবারের বোঝা না বানিয়ে যেকোনো প্রশিক্ষণ নিয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান তারা।সভা শেষে অফিস ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং ও ডিজিটাল মার্কেটিং সহ তিনমাস মেয়াদী বিভিন্ন কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!