1. admin@auchsangbad.com : admin :
বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসার মান বিশ্বের অন্যান্য দেশের চেয়ে কোন অংশেই কম নয়-দিনাজপুরে স্বাস্থ্যমন্ত্রী - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসার মান বিশ্বের অন্যান্য দেশের চেয়ে কোন অংশেই কম নয়-দিনাজপুরে স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি.
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসসেবার মান বিশ্বের অন্যান্য দেশের চেয়ে কোন অংশেই কম নয়। আমাদের চিকিৎসকরা সেইরকম পরিবেশ পায়না।স্বাস্থ্য সুরক্ষায় উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।আমি স্বাস্থ্য সুরক্ষা আইন যেভাবেই হোক সংসদে নিয়ে যাবো।রবিবার (১৪ জুলাই-২০২৪) দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও মেডিকেল কলেজে মাল্টিপারপাস মিলনাতয়ন উদ্বোধন শেষে হাসপাতাল মিলনায়তনে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিরাপত্তা দেওয়া যেমন আমার দায়িত্ব, তেমনি রোগীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বও আমার। আমি মন্ত্রী হওয়ার পর স্বাস্থ্য সুরক্ষায় ৫টা মিটিং করেছি।
মফস্বলে চিকিৎসকদের আসার ব্যাপারে তিনি বলেন, যদি চিকিৎসককে বাসস্থান ঠিকভাবে দিতে পারি,নিরাপত্তা দিতে পারি, তাহলে তারা মফস্বল শহরে আসবেন,আমি আসতে বাধ্য করবো।এখন অধিকাংশ জায়গায় মেয়েরা কাজ করেন।তাদের নিরাপত্তা ও ভালো বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে।মন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসাসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব।আমি চাইনা এ অঞ্চলের রোগি ঢাকায় গিয়ে চিকিৎসা নেক।আপনাদের সমস্যাগুলো শুনলাম এই হাসপাতালে এমআরআই,সিটি স্কিন মেশিন অকেজো।চিকিৎসক ও জনবল সংকট রয়েছে।খুব দ্রত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন মন্ত্রী।হাসপাতালে চিকিৎসক থাকেন না,সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাসপাতালে যে চিকিৎসককে যে পদে পদায়ন করা হয়েছে,তাকে অবশ্যই জেলা শহরে থেকে চিকিৎসাসেবা দিতে হবে।এর ব্যতয় হলে ওই চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক সম্পর্কে মন্ত্রী বলেন,অনুমোদন ছাড়া কোনো প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিক চালাতে পারবে না।একটি হাসপাতালে যা থাকা দরকার, তা না থাকলে ওইসব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক বন্ধ করে দেয়া হবে।যদি এ ধরনের অভিযোগ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন দায়ী থাকবেন।স্বাস্থ্যমন্ত্রী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন ও হাসপাতালে চিকিৎসাধীন কযেকজন রোগির খোঁজখবর নেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুলবুল,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ খুরশিদ আলম,স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক খন্দকার সাজ্জাদ হোসেন,দিনাজপুর সিভিল সার্জন ডা. বোরহান-উল- ইসলাম সিদ্দিকী, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরুজ্জামান,দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নুরুল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল,দিনাজপুর মিশন হাসপাতাল,রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করেন। এছাড়া দিনাজপুর সেন্ট পিলিপ্স স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন ও সেখানে সমাবেশে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!