1. admin@auchsangbad.com : admin :
জনগণের কষ্টার্জিত অর্থ যথাযথভাবে ব্যয় করার ক্ষেত্রে সকলের সতর্কতা অবলম্বন করা উচিত- পরিকল্পনামন্ত্রী - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

জনগণের কষ্টার্জিত অর্থ যথাযথভাবে ব্যয় করার ক্ষেত্রে সকলের সতর্কতা অবলম্বন করা উচিত- পরিকল্পনামন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

মো. রমজান আলী, আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ : মাননীয় পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএস, পিএসসি (অব.) এমপি বুধবার (১০ জুলাই) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।পরিকল্পনা মন্ত্রী দেশের জনগণের কষ্টার্জিত অর্থ যথাযথভাবে ব্যয় করার ক্ষেত্রে সকলের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিৎ বলে অভিমত ব্যক্ত করেন।তিনি প্রতিটি প্রকল্প যথাসময়ে সম্পন্ন করা এবং ব্যয় বৃদ্ধি যাতে না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন।পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে বাস্তবায়ন পরিবীণ ও মূল্যায়ন বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী আরও বলেন, যতগুলো প্রকল্প শেষ হয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-কে সে-সমস্ত প্রকল্প বাস্তবায়নে কতদিন লেগেছে, প্রকল্পের সংশোধন, ব্যয় বৃদ্ধি প্রভৃতি বিষয় সহ বিস্তারিত পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করতে নির্দেশনা দেয়া হয়েছে। এসকল মূল্যায়ন প্রতিবেদনের উপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এর উপর ভবিষ্যৎ কর্মপন্থা অনেকাংশে নির্ভরশীল। এসকল প্রতিবেদনের ভিত্তিতেই ভবিষ্যৎ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের করার ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনায় নেওয়া হবে। মন্ত্রী এ বিষয়ে সচিত্র অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রস্তত করার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম বৈশ্বিক বাজারে ডলারের মূল্য বৃদ্ধি, ভুমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা প্রভৃতি কারনে প্রকল্প যথাসময়ে সম্পন্ন না হওয়া এবং ব্যয় বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে বলেন, এসকল চ্যালেঞ্জ থাকবেই এবং সেগুলো বিবেচনা করেই প্রকল্প প্রণয়ন করতে হবে এবং যথাসময়ে প্রকল্প সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি জনস্ম্পৃক্ততা ও জনকল্যাণ নিশ্চিত করনার্থে অগ্রাধিকারমূলক প্রকল্প বাছাই ও বাস্তবায়নের উপর নজর রাখার পরামর্শ প্রদান করেন। উক্ত মতবিনিময় সভায় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম অনলাইন টেন্ডার প্রক্রিয়া (ই-জিপি) সম্পর্কে বিস্তারিত খোজ-খবর নেন এবং এর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেষ্ট থাকার নির্দেশনা প্রদান করেন। এসময় মতবিনিময় সভায় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সহ সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!