
কবি চলেন খুব নীরবে কিছুই না বলে
অভিমানে হারিয়ে যান মরণ ব্যথার ছলে।
জীবনবোধের কাব্য লেখেন, লেখেন দুঃখ গাথা
পড়ার টেবিল বয় নীরবে কাব্য লেখার খাতা।
কবিতারা বেঁচে থাকে মানুষের মন জুড়ে
তারই বাণী কখনোবা শতেক মুখে উড়ে।
কবি সেদিন মুখর ছিলেন একটি কাব্য নিয়ে
তা-ও এখন অতীত হলো সুদূর পারে গিয়ে।
আকাশ-বাতাস, ফুল ও পাখি পড়ে দ্বিধা দ্বন্দ্বে
কোথায় গেলো কবি তাদের, যে মাতালো ছন্দে।
আমরা হবো অনুগামী, ছড়াবো স্বপ্ন বীজ
ওপারেতে ভালো থাকুন–হে আসাদ বিন হাফিজ।