গ্রীষ্মকালের জৈষ্ঠ মাসে
কাঁঠাল মধু রসে,
গন্ধে হয় যে মাতাল সবে
খায় আনন্দে বসে।
পশমি বসন রূপ মেখে গায়
অপূর্ব কী লাগে,
ভিটামিনের ঘাটতি পূরণ
তৃষ্ণা প্রাণে জাগে।
রাতকানা রোগ হয় প্রতিকার
শক্তি আনে দমে,
আলসার ক্যান্সার আর বার্ধক্য
কাঁঠাল খেলে কমে।
ঔষধ গুণে জ্যৈষ্ঠের কাঁঠাল
রক্তের চাপ যে কমায়,
ব্যাকটেরিয়া বের করে দেয়
গায়েতে বল জমায়।
মোচা ভর্তা তরকারি হয়
কাঁঠাল হরেক গুণে,
ঘ্রান ছড়িয়ে জৈষ্ঠ মাসে
প্রেমের চাদর বুনে।