1. admin@auchsangbad.com : admin :
রাজশাহীতে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

রাজশাহীতে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২০৯ বার পঠিত

আবুল হাশেম-স্টাফ রিপোর্টারঃ

“স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক”এই প্রাতিপাদ্যকে সামনে রেখে দেশের জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতার লক্ষ্যে রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্ধোধন করা হয়েছে ।শনিবার (৮ জুন) সকাল ১০ টায় নগরীর বড়কুঠিস্থ বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গনে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসন ও থানা ভূমি অফিসের যৌথ ব্যবস্থপনায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন,জোনাল সেটেলমেন্ট অফিসার ড. সিতারা বেগম প্রমূখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম কুমার সরকার।এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ।অনুষ্ঠানে ভূমি সেবা গ্রহীতাদের মাঝে চেক প্রদান ও এছাড়াও বিভাগীয় ও জেলা পর্যায়ের সেরা কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট বিতরন করা হয়।উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় প্রধান অতিথি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে,এখন থেকে স্মার্ট ভূমি উন্নয়ন কর,নাম জারি,খতিয়ান (পর্চা),জমির ম্যাপ, আরো অন্যান্য স্মার্ট ভূমি সেবা জনসাধারণের দাড় গোড়ায় পৌঁছে দেওয়া হবে।এই সারাদেশব্যাপি এই সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে।বিভাগীয় কমিশনার বলেন,‘ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রাজশাহী বিভাগের ৮টি জেলা, ৬৭টি উপজেলা,১টি থানা ভূমি অফিস,৪২৫টি ইউনিয়ন ভূমি অফিস ও ২৩টি পৌর ভূমি অফিসে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এসব ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করা হবে।দীর্ঘদিন ধরে জমে থাকা ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান দেয়া হবে।এছাড়াও সপ্তাহব্যাপী অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম,ই-নামজারি আবেদন গ্রহণ,নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান,ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহকরণ,অনলাইনে ডিসিআর ও খতিয়ান ইত্যাদি সেবাসমূহ প্রদানের ব্যবস্থা, চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানী,আপত্তি ও আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম এবং মাঠ পর্চা, রেকর্ড হস্তান্তর,অনলাইনে আবেদনকৃত মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ,ভূমি সেবা বিষয়ে নাগরিকের জিজ্ঞাসার জবাব প্রদানসহ বিবিধ ভূমিসেবা নাগরিকগণকে সেবা-বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি প্রদানের ব্যবস্থা থাকবে।’বিভাগীয় কমিশনার বলেন, ‘ভিশন-২০৪১ এর উদ্দেশ্য পূরণকল্পে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নেন্স নামক ৪টি পিলার সম্বলিত স্মার্ট বাংলাদেশের স্বপ্নপূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা,স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমিসেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকের নিজ অধিকারের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমিসেবা সপ্তাহের মূল লক্ষ্য।’

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!