1. admin@auchsangbad.com : admin :
রাজশাহী বাঘায় তীব্র গরমে চাহিদা বেড়েছে তালের শাঁসের - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

রাজশাহী বাঘায় তীব্র গরমে চাহিদা বেড়েছে তালের শাঁসের

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৭০ বার পঠিত

আবুল হাশেম-স্টাফ রিপোর্টারঃ

প্রকৃতিতে এখন চলছে জ্যৈষ্ঠ মাস।এই সময়টাতে বারোমাসি ফলের পাশাপাশি বাজারে নানা জাতের আম ও লিচুর ছড়াছড়ি।সেই সঙ্গে গরমে স্বস্তি পেতে রাজশাহীর বাঘায় কদর বেড়েছে স্বাদে ভরপুর তালের শাঁসের। উপজেলার বিভিন্ন এলাকায় পুষ্টিগুণ সমৃদ্ধ এই তালের শাঁস বেচাকেনার ধুম পড়েছে।তবে স্থানীয়দের কাছে এটি তালের ডাব নামেই পরিচিত।সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর এলাকার বাজারে এবং মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে রসালো তালের শাঁস।গরমে স্বস্তি পেতে রাস্তার পাশে বিক্রি হওয়া তালের শাঁসের স্বাদ নিচ্ছেন নানা শ্রেণিপেশার মানুষ।পুষ্টিগুণে ভরা তালের শাঁস বেচাকেনার ধুম পড়েছে।কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়েই এই ফল খাচ্ছেন।আবার অনেকেই এই ফল কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে খেতে। অনেকেই সবান্ধবে এসেছেন রসালো তালের শাঁসের স্বাদ নিতে।জানা গেছে,পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফলে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ ও প্রচুর পরিমাণে পানি।এটা খেলে পুষ্টি ও ভিটামিন পাওয়ার পাশাপাশি শরীরে পানিশূন্যতা পূরণ করে।এর মধ্যে রয়েছে ৮০ শতাংশ পানি।আর রয়েছে ভিটামিন এ, বি, সি এবং প্রোটিন, ফ্যাট ও কার্বহাইড্রেট।আরও আছে পটাশিয়াম,ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম,আয়রন,জিঙ্ক ও ফসফরাস জাতীয় খনিজ উপাদান।এ তালের শাঁসে মেলে নানা রোগের উপশম। এ ফল শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।দাঁত ভালো রাখতে ও হাঁড়ের গঠন বৃদ্ধিতে সহায়তা করে এ ফল।ত্বক শুষ্ক হওয়া ও চুল পড়া রোধে এ ফলটি ওষুধ হিসেবে কাজ করে।এটি মানবদেহের কোষের ক্ষয়রোধে কাজ করে।এ ফলে শরীরের ক্লান্তি দূর করে। রক্তশূন্যতা দূর করতে এ ফল সাহায্য করে।আঁশযুক্ত হওয়ায় এ ফলটি অন্ত্র ভালো রাখতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।এ ফলে ভিটামিন এ থাকায় চোখের দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে।এ ফলটিতে উপকারী ভিটামিন বি কমপ্লেক্স ও সি থাকায় এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।এছাড়াও এ ফল লিভারের সমস্যা দূর করতে ও লিভারের ক্ষতিকর পদার্থ বের করতে সাহায্য করে।বাঘা বাজারের এক ব্যবসায়ীর সাথে কথা বললে তিনি বলেন,প্রতিবছরই আমি এ সময়টাতে এই মৌসুমি ব্যবসা করে আসছি।এই উপজেলাসহ অন্যান্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব তালের ডাব (শাঁস) সংগ্রহ করে বিভিন্ন হাটবাজার ও মোড়ে মোড়ে বিক্রি করি।ছোট-বড় হিসেবে ২০ টাকা ও ১০ টাকা করে প্রতি পিস তালের ডাব (শাঁস) বিক্রি করছি। গরমের কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছরের চাহিদা বেড়েছে।এক তাল ক্রেতার সাথে কথা বললে তিনি জানান , তালের শাঁস একটি উপকারী ও সুস্বাদু খাবার।এ উপজেলাসহ সারাদেশেই এর চাহিদা রয়েছে।তবে, অপরিকল্পিতভাবে তালের শাঁস বিক্রির ফলে পরিপক্ব তালের সময় তাল সংকট দেখা দেয়।এতে সে সময় তালের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে যায়।যার ফলে অনেক পরিবারই পাকা তালের স্বাদ নেওয়া থেকে বঞ্চিত হয়।মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার পাল বলেন, তালের শাঁস একটি পুষ্টিকর ফল।এতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ।এটি মানব শরীরের জন্য উপকারী।এটি রসালো হওয়ায় শরীরের পানিশূন্যতা পূরণে সহায়তা করে।এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।এই ফল চোখের দৃষ্টিশক্তি ও মুখের রুচি বাড়াতে সহায়তা করে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!