1. admin@auchsangbad.com : admin :
যমুনা লাইফের সাফল্যের কারিগর কামরুল হাসান খন্দকারের নেতৃত্বের ৫ বছর - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

যমুনা লাইফের সাফল্যের কারিগর কামরুল হাসান খন্দকারের নেতৃত্বের ৫ বছর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২০৮ বার পঠিত

নিউজ ডেস্ক
সুদীর্ঘ ৩০ বছর জীবন বীমা পেশায় চাকরি করার অভিজ্ঞতা নিয়ে কামরুল হাসান খন্দকার ২০২০ সালে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন।

তার কর্মজীবন শুরু হয় বাংলাদেশের প্রথম বেসরকারি জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর মাধ্যমে।তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে শেয়ার ও কোম্পানি এফেয়ার্স বিভাগ,প্রশাসন বিভাগ,পলিসি সার্ভিস বিভাগ ও দাবি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে এক যুগ দক্ষতার সাথে ইনচার্জ হিসাবে চাকরি করেছিলেন।এছাড়াও মেঘনা লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে ইসলামি বিমা তাকাফুল ডিভশনের প্রধান হিসাবে প্রায় ১০ বছর সফলতার সাথে চাকরি করেছেন।একাধারে প্রশাসন ও মার্কেটিং উভয় ফ্লাটফর্মে দক্ষতার সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন অত্যন্ত চৌকশ, দক্ষ, পেশাদার ও মেধাবী কর্মকর্তা হিসাবে জীবনবীমা শিল্পের কমসংখ্যক উর্ধতন কর্মকর্তাদের মধ্যে তিনি অন্যতম।২০১৪ সালে কার্যক্রম শুরু করা ৪র্থ প্রজন্মের যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে ২০২০ সালে তিনি যোগাদানের পর থেকেই বিভিন্ন প্রতিকুলতা মোকাবেলা করে মুলত কোম্পানিটি অতীতের বিদ্ধস্থ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো শুরু করে।তার যোগদানের পর থেকেই ২০২০ ও ২০২১ সালে মহামারি করোনার কারনে প্রায় সারা বছর লকডাউন থাকার পরেও যমুনা লাইফ অতীতের তুলনায় ভাল ব্যবসা ও খরচ সাশ্রয় করে সফলতার পথে এগিয়ে যেতে থাকে।তার যোগাদানের পুর্বে ২০১৯ সালে কোম্পানির ব্যবসা ছিল ৯.৯২ কোটি টাকা।২০২০ ও ২০২১ সালে করোনার কারনে বিদ্ধস্থ অর্থনীতি ও লকডাউনের পরেও যমুনা লাইফ যথাক্রমে ব্যাবসা করে ১১.৩৩ কোটি ও ১৫.২০ কোটি টাকা।প্রবৃদ্ধির হার যথাক্রমে ১২.৪২% ও ২৫.৪৬%। ২০২২ সালে যমুনা লাইফের মোট ব্যাবসা ছিল ২৭.০০ কোটি টাকা, প্রবৃদ্ধির হার ৪৩.৭২%। ২০২৩ সালে অর্জিত মোট ব্যবসা ৩৩.৩৩ কোটি টাকা। বিগত বছরের তুলনায় প্রবৃদ্ধির হার ১৮.৪৬%।২০১৯ সালে বিক্রিত পলিসি সংখ্যা: ৩৬৮৩ টি২০২০ সালে ৪৮১৬ টি, ২০২১ সালে ৪৭৯৯ টি, ২০২২ সালে ৯৫০২ টি ও ২০২৩ সালে বিক্রিত পলিসি সংখ্যা ৮৩৬৩ টি। ২০২৩ সালের ব্যবসা শেষে কোম্পানির মোট বিনিয়োগ হচ্ছে: ১৫.৫৫ কোটি টাকা।মোট সম্পদের পরিমান : ২৫.২২ কোটি টাকা।যমুনা লাইফের বিজ্ঞ পরিচালনা পর্ষদের নির্দেশনা ও কামরুল হাসান খন্দকারের নেতৃত্বে ও দক্ষ পরিকল্পনায় খুবই সতর্ক ও সচেতন ভাবে যমুনা লাইফ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহনের মাধম্যে ধীরেধীরে প্রতিবছরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে।অধিক ব্যাবসা অজর্নের নীতি নয় বরং কোয়ালিটি ব্যাবসা অর্জনের দিকেই নজর দেয়া হচ্ছে বেশি।নিয়ন্ত্রিত ও সীমারেখার নিচে খরচ অব্যাহত রাখা, মানসম্মত পলিসি বিক্রয়, তামাদি হ্রাস, দক্ষ ও প্রশিক্ষিত কর্মীবাহিনী গঠন, উন্নত গ্রাহকসেবা প্রদান, দ্রুত ও শতভাগ দাবি নিষ্পত্তিসহ নানাবিধ কার্যকরী পদক্ষেপ গ্রহন করেছে যমুনা লাইফ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!