
ভাবছি বসে অন্তরায়,
ক্ষণে দেহ হচ্ছে ক্ষয়,
ক্ষয়াটে এই দেহ হতে দ্যুতি না ছড়ায়।
আসলাম ভবে দুইদিন হল
দুইয়ে দুইয়ে চার যে হল
পঞ্চদেহের মাঝে আমি নিজেকে না পাই।
অন্তরে কি রোগ হয়েছে
বলবো কষ্ট কাহার কাছে
অন্তরের আরোগ্য দান কে করবে আমায়।
বন্ধ করে অন্তর আঁখি
নিজে নিজেই দিচ্ছি ফাকি
অন্তরের দুই চোখের জ্যোতি কোথায় গেলে পাই।
হৃদমন্দিরে কেমন চোরে
সিঁদ কেটেছে কৌশল করে
দিলো সব শূন্য করে জেগে দেখতে পাই।
শূন্যতার এই যাতনা
ভাবি বসে আনমণা
শূন্য হাতে তাহার সামনে কেমনে দাড়ায়।
মরন নদীর ঘাট পারাপার
পেতে চাই তোমার দিদার
হতে চাই পার প্রাননাথ তোমার করুনায়।।