
যে হারেতে পরিবর্তন
হচ্ছে জলবায়ু,
বাসযোগ্য এই পৃথিবীর
কমে যাচ্ছে আয়ু।
সমুদ্রটা ফুলে ফেঁপে
উঠবে কয়দিন পর,
তলিয়ে যাবে গাছপালা
আর স্বাদের বসতঘর।
উষ্ণায়নে গলছে বরফ
অস্বাভাবিকভাবে,
শিল্পায়নে বাতাসে বিষ
মিশছে ভয়ঙ্করভাবে।
গ্রীনহাউজ গ্যাস প্রচুরভাবে
হচ্ছে নিৰ্গমন,
বায়ুমণ্ডলে হচ্ছে জমা
বিষাক্ত কার্বন।
যার ফলেতে তাপমাত্রা
বারছে পৃথিবীর,
ভীষনভাবে জনজীবন
হচ্ছে যে অস্থির।
পরিবেশের করছে ক্ষতি
ধ্বংস করে বৃক্ষ,
গাছপালা কাটার ফলে
আকাশ বাতাস রুক্ষ।
বাঁচার নিমিত্তে অক্সিজেন
বন বনানীর দান,
অপরিকল্পিত অরণ্য নিধনে
কেমনে রবে প্রান।
রাখতে চাইলে বাসযোগ্য
প্রিয় বসুন্ধরার,
বন আবাদে বিশ্ববাসির
সচেতনা দরকার।
সবাই মিলে আমরা করি
এই মোরা পণ,
সারা বছর যত্নে করবো
হাজার বৃক্ষরোপণ।।