1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে বাবার লাশ কবরে রেখে পরীক্ষা,এসএসসিতে জিপিএ ৫ পেল সেই শিক্ষার্থী - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কটিয়াদীতে বাবার লাশ কবরে রেখে পরীক্ষা,এসএসসিতে জিপিএ ৫ পেল সেই শিক্ষার্থী

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাবার লাশ কবরে রেখে সরকারী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবনি নাসরিন পূর্ণ ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে।গত রোববার প্রকাশিত এসএসসির ফলাফলে এসব তথ্য জানা গেছে।তিনি কটিয়াদী পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।বিদ্যালয় সূত্রে জানা যায়,আবনি নাসরিণ পূর্ণের এই অভূতপূর্ব ফলাফলে বিদ্যালয়ে তার সহপাঠী থেকে শুরু করে প্রধান শিক্ষক পর্যন্ত নজর কাড়ে এবং তার ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করা হয়।গত রোববার প্রকাশিত ফলাফলে দেখা যায় আবনি নাসরিণ পূর্ণ জিপিএ-৫ পেয়েছে।তাছাড়া কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় সর্বমোট ৩৯৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।এদের মধ্যে ৩৭৮ জন পরীক্ষার্থী পাশ করেছে।জিপিএ-৫ পেয়েছে মোট ৮০ জন এবং পাশেরর হার ৯৫.২১%।মেধাবী শিক্ষার্থী পূর্ণের সহপাঠীরা বলেন, আমাদের বান্ধবী পূর্ণ ক্লাসে খুবই মনোযোগী ছিল এবং তার স্মরনশক্তিও ছিল প্রকট।তাই পরীক্ষার পূর্বরাত্রিতে না পড়েও সকালে বাবার লাশ কবরে রেখে পরীক্ষা দিয়ে এবারের পরীক্ষায় সে অভূতপূর্ব ফলাফল করে।মেধাবী শিক্ষার্থী পূর্ণ জানায়,পরীক্ষার পূর্বরাত্রিতে আমার বাবা মারা যাওয়ায় আমি কিছুটা মনোবল হারিযে গিয়েছিলাম।কিন্তু আমার শিক্ষক, সহপাঠীর সমবেদনায় প্রাণ শক্তি ফিরে পেয়ে পরীক্ষায় খাতায় লিখে জিপিএ ৫ পেয়েছি।আশা করছি আমি আগামী দিনগুলোতে ভাল ফলাফল করে আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে পারব।কটিয়াদী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ নয়াদিগন্তকে বলেন,বাবার লাশ কবরে রেখে পরীক্ষা দেওয়া সেই শিক্ষার্থী আমার বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী।তার এই অভূতপূর্ব সাফল্যের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।পাশাপাশি সে শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে যাতে ভাল ফলাফল করতে পারে সে কামনায় করি।উল্লেখ্য, উপজেলার কটিয়াদী বাজারের ব্যবসায়ী ফজলুর রহমান দুদুমিয়া গত ২১ ফেব্রুয়ারী বুধবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বৃহস্পতিবার সকালেই দাফন সম্পন্ন হয়।ওই দিনই তার দ্বিতীয় মেয়ের এসএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল। বাবার মৃত্যুর শোক মাথায় নিয়েই ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছিল আবনি নাসরিণ পূর্ণকে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!