1. admin@auchsangbad.com : admin :
হাসপাতাল ভর্তি ৫ হিটস্ট্রোকে মৃত্যু ৭ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

হাসপাতাল ভর্তি ৫ হিটস্ট্রোকে মৃত্যু ৭

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক.
সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ।অসহনীয় গরমে দেশের বিভিন্ন স্থানে হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটছে।সারা দেশে হিট স্ট্রোকে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।এর মধ্যে আজ (রোববার) একজনের মৃত্যু হয়েছে।একই সঙ্গে দেশের বিভিন্ন হাসপাতালে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে পাঁচজন রোগী ভর্তি আছে বলেও জানানো হয়েছে।রোববার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের বিশ্বস্ত একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন,আজ (রোববার) সারা দেশ থেকে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।মৃত ব্যক্তি বান্দরবান জেলার গুন্দুম এলাকায় নিজ বাসায় অবস্থানকালে মারা গেছেন।এছাড়া,আরও একজন হিট স্ট্রোক করেছেন বলে খবর পেয়েছি।ওই ব্যক্তি কুমিল্লার তিতাস উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তিনি বলেন,আজকের একজনসহ হিট স্ট্রোকে সারা দেশে এখন পর্যন্ত মোট সাতজনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি।হিট স্ট্রোকে মৃত্যু নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদনের বিষয়ে তিনি আরও বলেন,এখন পর্যন্ত হিট স্ট্রোকে যাদের মৃত্যু হয়েছে বলে সংবাদ হয়েছে,সেগুলোর বেশিরভাগই ভুল সংবাদ।একটা সংবাদ প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা সিভিল সার্জনের সাথে কথা বলি এবং বিস্তারিত হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি।সবমিলিয়ে হিট স্ট্রোকের মৃত্যুর বিষয়ে অতিরিক্ত যে সংখ্যাটি খবরে আসছে,তা অনেকটা ভূঁয়া বলা যায়।কারণ,এই সময়ে স্ট্রোক ও হার্ট অ্যাটাকেও মানুষের মৃত্যু হয়।এদিকে,রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,আগামী তিনদিন পর থেকেই কমতে শুরু করবে দেশের তাপমাত্রা।আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাঁড়বে এবং বৃষ্টিপাত বাড়ার ফলে তাপমাত্রা কমতে শুরু করবে।অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!