
রমজান শেষে আকাশে উঠিল বাঁকা চাঁদ
লাইলাতুল জায়জা শুরু হল রাত
পরদিন সকালে করবো বাজিমাত
রংবেরঙের জামা পড়ে নিব জায়নামাজ।
ঈদগাহ মাঠে গিয়ে মোরা মিটাবো মনের সাধ
লম্বা করে লাইন করবো মিলে কাঁধে কাঁধ
নামাজ শেষে দু হাত তুলে করবো মোনাজাত
বুকের সাথে বুক মিলিয়ে করবো মোলাকাত।
বাড়ির দিকে রওনা দিব অন্য রাস্তা দিয়ে
মৃতদের কবরস্থানে যাব আপন জনকে নিয়ে
কবরের আজাব মাফ চাহিব রমজানের আমল দিয়ে
নিজকে নিষ্পাপ রাখছি আমরা সারা রমজান ঘিরে।
পায়েস খাব,শিরনী খাব,খাব নকশি পিঠা
আমরা সবাই ভুলে যাব মনের দুঃখ দ্বিধা
পুরো মাসই রেখে ছিলাম রমজানের ঐ রোজা
ঈদুল ফিতরের আউদ দিল আমাদের কে খোদা।