
ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক.
২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন তানজিম মুনতাকা সর্বা।তিনি ১ঘন্টার এমসিকিউ ১০০ নম্বরের মধ্যে ৯২.৫ নম্বর পেয়েছেন।তিনি কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বেথইর গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুর রহমান (সবুজ) ও গৃহিনী চায়না বেগমের বড় কন্যা। ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তিনি ঢাকা শিক্ষা বোর্ড থেকে ২০২১ সালে এসএসসি এবং ২০২৩ এইচএসসি পাস করেন। তিনি বর্তমানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করেন।মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তানজিম মুনতাকা সর্বা বলেন, ‘আমি কখনো ভাবিনি আমি ঢাকা মেডিক্যালে চান্স পাব। আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে এর শুকরিয়া আদায় করছি। সেই সাথে যারা আমার পাশ করার ব্যাপারে শিক্ষক, আমার অভিভাবক ও আত্নীয় স্বজনসহ সকলের প্রতি আমি চির কৃতজ্ঞ।উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন গত রোবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এবারের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৩৬৯ জন অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছেন ৪৯ হাজার ৯২৩’ জন।