
ফখর উদ্দিন ইমরান বিশেষ প্রতিবেদক.
নতুন বছর,নতুন দিন,নতুন বইয়ে হোক রঙ্গিন এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বছরের প্রথম দিনেই কেক কাটার মাধ্যমে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মাধ্যামিক ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসিরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার মাইনুর রহমান মনির, কটিয়াদী আর্দশ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির,সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন।এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আলী,উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনল হক আরিফ,কটিয়াদী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালাউদ্দিন ভূইয়া সবুজ প্রমুখ।আলোচনার শেষে কেক কাটার মাধ্যমে বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।তাছাড়া কটিয়াদী উপজেলার রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়সহ সব স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়।