
বছর শেষে পরীক্ষা শেষে
ছাত্র – ছাত্রীরা আনন্দে হাসে
কেউ যাবে গ্রামের বাড়িতে
কেউবা যাবে শহরে বেড়াতে।
ক্লাস ডিঙিয়ে নতুন ক্লাসে
মন জুড়াবে নতুন বইয়ে
আনন্দেতে যাবে স্কুলে
বছর শেষে নতুন হয়ে।
হিসাব করল বছর শেষে
কি পাইল আর কি হারাইল
নতুন স্বপ্ন সামনে এলো
পুরোনো সব ভুলে গেল।
ডিসেম্বর এলো বছর শেষে
ইংরেজিতে হিসাব এভাবে চলে
বিশ্বের সাথে তাল মিলিয়ে
দুই হাজার তেইশ গেল চলে।