1. admin@auchsangbad.com : admin :
রাজশাহীতে সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

রাজশাহীতে সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: “আমরা বদলে যাবো, আমরা বদলে দেবো, প্রতিপাদ্য নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল রাজশাহী আয়োজিত সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এবারও চার ক্যাটাগরিতে ৪২ জনকে সম্মাননা প্রদান করা হয়।১৯ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টায় রাজশাহী মহানগরীর নানকিং দরবার হলে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার মো: শাহ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর আপীল অঞ্চল রাজশাহীর কর কমিশনার মনোয়ার আহমেদ,কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার মো: জাকির হোসেন,রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান রিংক।
অনুষ্ঠানে কর অঞ্চল রাজশাহী’র ৫ জেলার সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়।এবছর ১০৭০ কোটি টাকা রাজস্ব আয় করে কর অঞ্চল রাজশাহী।রাজশাহী সিটি করপোরেশন থেকে সেরা করদাতা ৭ জনের মধ্যে ২০২২-২০২৩ করবর্ষের সর্বোচ্চ করদাতা হয়েছেন ৩ জন।দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন।তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা ১ জন এবং সর্বোচ্চ নারী করদাতা ১ জন। ওই ক্যাটাগরিতে রাজশাহী জেলায় ৭ জন, নাটোর জেলায় ৭ জন, পাবনা জেলায় ৭ জন, নঁওগা জেলায় ৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭ জন করে সর্বমোট ৪২ জনকে সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!