
নিদিষ্ট দিন তারিখে হয় গ্রাম্য মেলা
ছোট্ট শিশুরা খেলনা কিনে করে খেলা
স্থায়ী হয়না দোকান মেলায়
তবুও ব্যাবসায়ীরা দোকান বানায়
ঈদে পুজোয় কিম্বা মাজারে
দোকান বসে মেলার আদলে
সকল জনগণ সমাগম হয় একা কারে
আত্মীয় স্বজন বন্ধু কে দাওয়াত করে।
চড়কী দুলনা সার্কাস নাগরদোলা
কত যে আনন্দ যায় না ভুলা
এসব করে অনেকে সংসার চালা
বাংলার ঐতিহ্যের গ্রাম্য মেলা।
ফকিরি বাউল নাটক যাত্রাপালা
সাংস্কৃতি মনা সেই গ্রাম্য মেলা
নেচে গেয়ে মনকে ভোলা
সুর তরঙ্গে মাতানো গ্রাম্য মেলা।
মাটির জিনিস পাটের জিনিস কাঠের গাড়ি
লাল ফিতা আর রং বেরংয়ের চুরি
কিনার জন্য অনেক দোকান ঘুরে
মেলা শেষে আনন্দে বাড়ি ফিরে।