
ফখর উদ্দিন ইমরান-বিশেষ প্রতিবেদক
নতুন শিক্ষাক্রমের অপপ্রচাররোধে আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড(এনসিবি)।গত রোববার(৩ ডিসেম্বর) এনসিটিবির সচিব মোসাঃ নাজমা আক্তার স্বাক্ষরিত এক সতর্কীকরন বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।সতর্কীকরন বিজ্ঞপ্তিতে এনসিটিবি বলছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে কিছু স্বার্থান্নেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যা তথ্য পরিবেশন ও ভূল ব্যাখ্যা চালিয়ে জনমনে বিরুপ মনোভাব সৃষ্টি করছে।এর অংশ হিসেবে সাধারন মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা আমাদের জাতীয় সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী কাজকে তারা নতুন শিক্ষাক্রমের কাজ বলে অপপ্রচার চালাচ্ছে। যেমনঃ নবীর ছবি আঁকতে বলা হয়েছে মিথ্যাচার করছে।হিন্দি গানের সাথে স্কুলের পোশাক পরা কিছু ছেলেমেয়ে ও ব্যক্তির অশ্লীল নাচ আপলোড করে বলছে এটি নতুন শিক্ষাক্রমের নির্দেশনা যা সম্পূর্ণ মিথ্যাচার।তাছাড়া তারা ব্যাঙের লাফ ও হাঁসের ডাক দিচ্ছে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে বলা হচ্ছে এটা নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষনের অংশ যা সম্পূর্ণ মিথ্যাচার।নতুন শিক্ষাক্রমের কোনো ত্রুটিবিচ্যুতি থাকলে তা আমাদের জানালে আমরা অবশ্যই তা বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন করবো।জন সাধারনকে এসব মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়া ও এ ধরনের মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড ও তা শেয়ার করা বা কমেন্ট করা থেকে বিরত থাকতে বলেছে এনসিটিবি।তাছাড়া নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালানো ব্যক্তির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।উল্লেখ্য,জাতীয় শিক্ষাক্রাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইতিমধ্যে প্রাক প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার মানউন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।