
ফখর উদ্দিন ইমরান,কটিয়াদী(কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে নতুন শিক্ষাক্রম বিস্তরণে অভিভাবকবৃন্দকে অবহিত করার লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসার হল রুমে কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাসুম পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার সুফিয়া খাতুন,সিনিয়র মাওলানা ইছামউদ্দিন,সহকারী শিক্ষক সাইদুল হক বিএসসি, শাহানা বেগম,আলম,ইবতেদায়ী প্রধান ইউসুফ আলী,অভিভাবক সিরাজুল ইসলাম ভুইয়া,কালাম খান প্রমূখ।